কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলাজুড়ে কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে নেওয়ার অবৈধ কার্যক্রম থামছেই না। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একটি সংঘবদ্ধ চক্র আইনের তোয়াক্কা না করে প্রতিদিনই ফসলি জমি ধ্বংস করে মাটি উত্তোলন ও বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।
নানা আয়োজনে কুড়িগ্রামে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত হয়েছে।
মেহেরপুরের গাংনীতে বিষাক্ত সাপের ছোবলে রুহুল আমিন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের রাস্তায় তাকে সাপে কাটে এবং রাতেই স্বজনরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। কৃষক রুহুল আমিন গাংনী উপজেলার মটমুড়া গ্রামের আনসার আলীর ছেলে।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে জেলা শহরের বাস টার্মিনাল পর্যন্ত ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালের জানুয়ারি মাসে শেষ হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
কুষ্টিয়ার মিরপুরে শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক অভিভাবক গুরুতর আহত হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে।
কুড়িগ্রামের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোবাইল ফোনের ডিসপ্লে, জ্বালানি তেল, মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি ও তীব্র দাবদাহের কারণে ডায়রিয়ার প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিশু ও বয়স্কসহ অসংখ্য রোগী ডায়রিয়াজনিত সমস্যায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি চিকিৎসাকেন্দ্রগুলোতে চিকিৎসা নিতে ভিড় করছেন। ফলে হাসপাতালগুলোতে রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তবে বিপুল অর্থ ব্যয়ে বাস্তবায়িত কিছু প্রকল্প এখনও পূর্ণ সক্ষমতায় চালু না হওয়াকে উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।
কুষ্টিয়ার মিরপুর উপজেলা-এ শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক অভিভাবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে।
চট্টগ্রামে গ্রীষ্মের শুরুতেই বিদ্যুৎ সংকট তীব্র হয়ে উঠেছে। জ্বালানি ঘাটতির কারণে ১০টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় নগরজুড়ে লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় চরম ভোগান্তি দেখা দিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যালয় থেকে চুরি হওয়া একটি সিলিং ফ্যান ফেরত দিয়েছে চোর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে স্কুলে এসে চুরি হওয়া একটি ফ্যান দেখতে পান শিক্ষকরা। এ সময় ফ্যানের সঙ্গে একটি চিরকুট পাওয়া যায়। যাতে লেখা ছিল, ‘টাকার জন্য চুরি করেছিলাম’। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বার্থা গ্রামে রিকশাচালক মো. জুসন হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. জুলহাস হোসেনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। নিহত জুসন সদর উপজেলার দেড়গ্রাম এলাকার বাসিন্দা ছিলেন। জীবিকার জন্য তিনি রিকশা চালাতেন।
কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে মোট ২৪ লাখ টাকার মাদকদ্রব্য ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
জ্বালানি সংকটজনিত তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ডুগুরপাড়া গ্রামে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেতের মাঝখানে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন একটি ঈদগাঁ মাঠ। নান্দনিক অবকাঠামো, সৌন্দর্যবর্ধন কাজ ও মনোরম পরিবেশের কারণে ঈদগাঁটি ইতোমধ্যেই স্থানীয়দের পাশাপাশি পথচারীদেরও দৃষ্টি কাড়ছে। অনেকেই সেখানে এসে মুঠোফোনে ছবি তুলে স্মৃতি ধরে রাখছেন।