মাদারীপুর সদর উপজেলার হাউসদি বাজারে মধ্যরাতে লোডশেডিংয়ের সুযোগে ৬টি স্বর্ণের দোকানসহ মোট ৮টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল তালা ভেঙে দোকানে ঢুকে সিন্দুকসহ কয়েক কোটি টাকার স্বর্ণালঙ্কার, রুপা ও নগদ টাকা লুট করেছে। বাধা দিতে আসায় এক ব্যক্তিকে হাত-পা বেঁধে মারধর করে আহত করেছে দুর্বৃত্তরা।
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের কিসামত তেওয়ারীগাঁও মাঝগাঁও এলাকায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় অরুন চন্দ্র বর্মন (১৮) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮এপ্রিল) সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলমগীর হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের কুশলডাঙ্গী বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. আল মনসুর (৪৮) নামে এক সহযোগী পালিয়ে যায়।
সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা ও দিরাই উপজেলায় বজ্রপাতের ঘটনা ঘটে।
হাতেখড়ি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
নোয়াখালীর সদর উপজেলার অবৈধভাবে মজুদ করা ১৪০০ লিটার ডিজেল জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনা চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রামের ‘ফুসফুস’ সিআরবি এলাকায় হাসপাতাল স্থাপনের প্রকল্প ‘পুনরুজ্জীবিত করার উদ্যোগের’ খবরে ফের আন্দোলনের ডাক দিয়েছেন নাগরিক অধিকার কর্মী ও পরিবেশবাদীরা।
কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের জন্য ডাকা কর্মবিরতি প্রত্যাহারের পর বাস চলাচল শুরু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পুলিশ সুপারের সাথে কুষ্টিয়া জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বেলা ১ টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা জানানো হয়। কুষ্টিয়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক এ তথ্য জানিয়েছে।
গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর এলাকার 'ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা'-তে আয়োজিত একটি ডিজে পার্টিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও মাদকবিরোধী টাস্কফোর্স। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিনথেটিক মাদক ও দেশি-বিদেশি মদসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে সর্বমোট ৫৬ লক্ষ ৮ হাজার ৫ শত টাকা মূল্যের মোবাইল ফোন এর ডিসপ্লে ,জ্বালানি তেল, মোটরসাইকেল এবং মাদকদ্রব্যসহ ০২ জন আসামি গ্রেপ্তার করেন।
আন্তর্জাতিক চিকিৎসা সেবা ও বাংলাদেশ-চীন স্বাস্থ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপে মানিকগঞ্জে চীনের ফোশান ফোসুন চানচেং হাসপাতালের পরিচিতি এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “Hospital Introduction & Facilitation Based on Business Development and Latest Technologies” শীর্ষক এ অনুষ্ঠানটির আয়োজন করে SEOK Healthcare এবং MedLab BD।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলাজুড়ে কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে নেওয়ার অবৈধ কার্যক্রম থামছেই না। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একটি সংঘবদ্ধ চক্র আইনের তোয়াক্কা না করে প্রতিদিনই ফসলি জমি ধ্বংস করে মাটি উত্তোলন ও বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।
নানা আয়োজনে কুড়িগ্রামে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত হয়েছে।
মেহেরপুরের গাংনীতে বিষাক্ত সাপের ছোবলে রুহুল আমিন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের রাস্তায় তাকে সাপে কাটে এবং রাতেই স্বজনরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। কৃষক রুহুল আমিন গাংনী উপজেলার মটমুড়া গ্রামের আনসার আলীর ছেলে।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে জেলা শহরের বাস টার্মিনাল পর্যন্ত ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালের জানুয়ারি মাসে শেষ হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।