| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

উলাশী ইউনিয়নে 'জিয়ার খাল' পরিদর্শন শেষে সৌন্দর্যবর্ধনের আশ্বাস প্রতিমন্ত্রীর

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে অবস্থিত 'জিয়ার খাল' পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে তিনি সরেজমিনে খালটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় তিনি স্হানীয় মানুষের সাথে কথা বলেন।

বিস্তারিত...

বাগেরহাটে একটি পরিবারের বিরুদ্ধে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে মানববন্ধন

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ক্ষুদ্রচাকশ্রী এলাকায় সাহিদা-মোহাম্মদ দম্পতির পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে সাংগ্রাই জলকেলির উচ্ছ্বাসে মাতলেন মারমা তরুণ-তরুণীরা

নতুন বছরকে বরণ করে নিতে রাঙ্গামাটিতে উৎসবের আমেজে মেতেছেন মারমা তরুণ-তরুণীরা। ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের অংশ হিসেবে ‘মৈত্রীময় পানি বর্ষণ’ বা জলকেলিতে অংশ নিয়ে পুরোনো বছরের দুঃখ-কষ্ট ও গ্লানি ধুয়ে নতুন উদ্যমে বছর শুরুর প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বিস্তারিত...

কুড়িগ্রামে হামের উপসর্গ নিয়ে ৩৬ ঘণ্টায় তিন শিশু ভর্তি

কুড়িগ্রামে হামের প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে। নতুন করে ৩৬ ঘণ্টায় আরও তিনজন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে মোট পাঁচজন শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। গত দুই সপ্তাহে ১০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে আটজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানা এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল নেশাজাতীয় ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিস্তারিত...

দশমিনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার গুলিসহ আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করে ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি)।

বিস্তারিত...

নড়াইলে কাঠ-মাটির চাকা ঘুরলেও ঘুরছে না মৃৎশিল্পীদের ভাগ্যের চাকা

কাঠ-মাটির চাকা ঘুরলেও ঘুরছে না ভাগ্যের চাকা। বাপ-দাদার আমল থেকে মাটি দিয়ে হাঁড়ি, ঘড়া, শরা, ঝালোই, কলস, ঘটি, মালসা, বাসনসহ বিভিন্ন ধরনের তৈজসপত্র তৈরি করে আসছি।

বিস্তারিত...

মানিকগঞ্জে শিশুহত্যার অভিযোগে গণধোলাই, নিহত ২

মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে দুইজন নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বিস্তারিত...

হালুয়াঘাটে নবাগত ইউএনও’র সাথে সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ-এর সঙ্গে স্থানীয় সংবাদকর্মীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় জামায়াতে নেতাকে প্রধান আসামি করার প্রতিবাদে দৌলতপুরে বিক্ষোভ

কুষ্টিয়ার দৌলতপুরে জামায়াতে ইসলামী নেতাকে প্রধান আসামি করার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলা মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

বিস্তারিত...

ফেরিতে উঠতে গিয়ে শীতলক্ষ্যায় ডুবলো প্রাইভেট কার, চালক জীবিত উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার শীতলক্ষ্যা নদীতে পড়ে গেছে। তবে চালককে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার পৌর খালধারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঝিকরগাছায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে সভা

যশোরের ঝিকরগাছায় ‘এমআর (হাম-রুবেলা) টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উপলক্ষে উপজেলা পর্যায়ের কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।

বিস্তারিত...

যশোর ঝিকরগাছায় ফুলচাষি নেতার ওপর হামলার বিচারের দাবিতে স্মারকলিপি

যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি ও ফুল ব্যবসায়ী নেতা আব্দুর রহিমের ওপর সন্ত্রাসী হামলার বিচার ও ফুলচাষিদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোরের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪