কুষ্টিয়ায় ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপভ্যানের চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
রাজবাড়ীর পাংশায় তেল পাম্পে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক যুবককে কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।
নিখোঁজ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী ১৪ বছর ধরে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে গুম রয়েছেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন আহমদ চৌধুরী এ্যানি। তিনি অভিযোগ করেন, এ ঘটনার পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্ব রয়েছে।
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর আম্রকাননে শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার। তারপর থেকেই দিনটি মুজিবনগর দিবস হিসেবে পালিত হচ্ছে। তবে এ বছর সরকারি ভাবে কোনো কর্মসূচি নেওয়া হয়নি।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। এবার জব্বারের বলীখেলার ১১৭তম আসর বসবে ঐতিহাসিক লালদীঘি মাঠে। বলীখেলা উপলক্ষে ২৪ ও ২৫ এপ্রিল লালদিঘী মাঠ ঘিরে বসবে দেশের অন্যতম বৃহৎ বৈশাখী মেলা।
আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। যে দিনটিকে ঘিরে মেহেরপুর মুজিবনগরের আম্রকানন লোকে-লোকারণ্য থাকত, যে চত্বরে তোরণ, আলোকসজ্জা আর কুচকাওয়াজের মহড়ায় মুখরিত থাকত চারপাশ সেই ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের চিত্র এবার সম্পূর্ণ ভিন্ন। নেই কোনো বর্ণিল আয়োজন, নেই কেন্দ্রীয় নেতাদের ভিড়। অনেকটা নিরবেই পার হচ্ছে বাংলাদেশের প্রথম সরকার গঠনের এই মাহেন্দ্রক্ষণ।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে জেলার ১৩তম উপজেলা হিসেবে গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন মহল এ তথ্য পাওয়া গেছে।
মানিকগঞ্জে ভুট্টাখেত থেকে এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গণপিটুনিতে দুই ভাই নিহত এবং একজন আহত হয়েছেন।
রাঙামাটি সদর উপজেলায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে ধর্ম সিংহ চাকমা নামে এক ইউপিডিএফ কর্মী নিহতের খবর পাওয়া গেছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে দলটির নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ফেরি থেকে একটি প্রাইভেটকার পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় গাড়ির চালককে জীবিত উদ্ধার করা হয়েছে।
গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি নেতা ও ফার্নিচার ব্যবসায়ী মো. মোশারফ হোসেনকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।
কুষ্টিয়ায় গড়াই নদীতে তিন ভাই গোসলে নেমে সাফিন (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় সাফিনের আরও দুই ভাইকে জীবিত উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে শহরের রেনউইক বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
ভালোবাসা শুধু অনুভূতির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়েও তা প্রমাণ করা যায়। স্ত্রীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করে এমনই এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন শরীয়তপুরের জসিম উদ্দিন।
পটুয়াখালীর বাউফল থেকে ঢাকাগামী একটি লঞ্চে ছয় থেকে সাত মাস বয়সী একটি কন্যাশিশুকে রেখে উধাও হয়েছেন বাবা পরিচয় দেওয়া এক ব্যক্তি। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাউফলের ধুলিয়া লঞ্চঘাট থেকে ওই ব্যক্তি ঢাকাগামী এমভি বন্ধন-৫ লঞ্চে উঠেছিলেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে শিশুটিকে ঢাকার সদরঘাট নৌ থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে লঞ্চ কর্তৃপক্ষ। পরে শিশুটিকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হেফাজতে দেওয়া হয়েছে।