ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে পৃথক দুটি অভিযানে একজন মাদকসহ এবং অপরজন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে আটক হয়েছেন। রোববার (১৯এপ্রিল) এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
থম ধাপে শতভাগ লক্ষ্যমাত্রা পুরণের পর ২য় পর্যায়েও শতভাগ পুরণের লক্ষ্য নিয়ে নাটোরে হাম রুবেলা টিকা ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯এপ্রিল) দুপুরে নাটোরের সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
রসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে সাধারণ সভায় সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি রাশেদুল হাসান রিন্টু সিআইপি।
বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন এলাকায় বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করে পুনরায় বনে মুক্ত করা হয়েছে।
ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তৈয়ব আলী নামের এক রংমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বাগেরহাটে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।
শোরের শার্শা উপজেলার দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ সাতমাইল পশুহাটে সিন্ডিকেটের দৌরাত্ম্যে এবারও সরকার কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
আগামী ২১ এপ্রিল শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। এ বছর যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ জন পরীক্ষার্থী কমেছে। শিক্ষার্থী ঝরে পড়ার কারণেই পরীক্ষার্থী সংখ্যা কমেছে বলে মনে করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ১১ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নাজির খান (৫৭) নামে এক ব্যক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত নাজির খান উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রতন খানের ছেলে।
যশোরের বেনাপোল পৌরসভায় একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে রোববার (১৯ এপ্রিল) উত্তাল হয়ে উঠেছে সীমান্তবর্তী এই জনপদ। সকাল ১০টায় বেনাপোল বলফিল্ড এলাকায় জড়ো হয়ে ‘বেনাপোলবাসীর’ ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে সর্বস্তরের সাধারণ মানুষ।
আগামী ২১ এপ্রিল সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৬। এবারের পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানা গেছে।
টাঙ্গাইলের কালিহাতীতে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কর্মরত শ্রমিকদের উপর উঠে গেলে মর্মান্তিক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুরে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে কুমার নদে ডুবে তাসনিম আলম তাজ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির অদূরে এ দুর্ঘটনা ঘটে।