টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়।
লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিজের ছেলেসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করার পর ভবনের ছাদ থেকে ঝাঁপ দেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফরিদপুরের ভাঙ্গায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যশোরের ঝিকরগাছায় এক ব্যতিক্রমী ঘটনায় চিকিৎসা নিতে নিজেই উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে এসে হাজির হয়েছে একটি আহত হনুমান। রোববার (১২ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুর রহমান শেখ প্রাণীটির চিকিৎসা দেন।
দৈনিক আজকের পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ (জুয়েল) এর নোয়া চাচা মোস্তাফিজুর রহমান ফিজার মোল্লা (৪৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৩ এপ্রিল) ভোর ৫টা ৪৫ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে আমরাই গড়বো আগামীর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঝিনাইদহ জেলা শাখা। রবিবার (১২ এপ্রিল) বিকেলে শহরের কেসি কলেজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বরিশালের গৌরনদীতে পুলিশের ধাওয়া খেয়ে ইয়াবা গিলে অচেতন হয়ে পড়েছেন সানোয়ার হোসেন (৩৫) নামের এক মাদক কারবারি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী পৌরসভার নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
যশোরের বেনাপোলে বিজিবির একটি ট্রাকের (থ্রি-টন) ধাক্কায় মো. রোমান (২১) নামে এক বাইসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে বেনাপোল-শার্শা সড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার দুর্গম চিৎমরম ইউনিয়নে বন্যহাতির আক্রমণে মংখ্যাইচিং মারমা (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাকুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নে রাতের আঁধারে অবৈধ ট্রাক্টর দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে ধুলোবালি ও শব্দের তান্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পেপুলবাড়িয়া মাঠে শতবর্ষের ঐতিহ্যকে ধারণ করে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা এই প্রাচীন ক্রীড়াকে টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মের কাছে এর পরিচয় তুলে ধরতেই পেপুলবাড়িয়া যুব সমাজ আয়োজন করে এই প্রতিযোগিতার।
নগরীর যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ, শৃঙ্খলিত ও জনবান্ধব করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে এবং ভবিষ্যতে আরও ৭–৮টি গুরুত্বপূর্ণ স্থানে নতুন ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বছরজুড়ে মাটির তৈরি খেলনাসহ প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা কম থাকলেও পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বরণকে কেন্দ্র করে চাহিদা কিছুটা বাড়ে। বিশেষ করে বিভিন্ন স্থানে মেলা বসে এসব মাটির তৈরির খেলনা নিয়ে। বৈশাখী মেলাকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া, শোল্লা ও মানুরী গ্রামের মৃৎশিল্পী পরিবারগুলো এখন ব্যস্ত সময় পার করছে। পুতুল, হাতি, ঘোড়া, ময়ূর, হাঁড়ি-পাতিল সহ নানা সামগ্রী তৈরি করে রাঙিয়ে তুলছেন তাঁরা।
যশোরের শার্শা উপজেলার চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে জাল সনদের মাধ্যমে চাকরি নেওয়ার প্রমাণ পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় বিদ্যালয়ের তৎকালীন পরিচালনা কমিটির সভাপতিসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।