| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফেনীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন চান আইনজীবীরা

ফেনীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বিচারপ্রার্থী ও আইনজীবীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে দ্রুত ভবন নির্মাণকাজ শুরুর দাবিতে তিন মাসের আল্টিমেটাম ঘোষণা করেন ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ফরিদ উদ্দিন খান নয়ন।

বিস্তারিত...

পহেলা বৈশাখ বন্ধ থাকছে আমদানি-রপ্তানি

পহেলা বৈশাখের সরকারি ছুটিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) বেনাপোল-পেট্রাপোল বন্দরে বন্ধ থাকছে দু‘দেশের আমদানি-রপ্তানি বাণিজ্। সেই সাথে বন্ধ থাকবে বন্দর ও কাস্টমসের কার্যক্রম।

বিস্তারিত...

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে ২ যুবক আটক, পতাকা বৈঠকের আহ্বান

কুড়িগ্রামের নাগেশ্বরী উত্তর ঝাউকুটি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি দুই যুবককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রাতে সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছ থেকে তাঁদের আটক করা হয়।

বিস্তারিত...

রংপুরে এসআই হত্যাকান্ডে, আসামির মৃত্যুদণ্ড

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় প্রধান আসামি পারভেজ রহমান পলাশকে মৃত্যুদণ্ড দিয়েছেন রংপুর আদালত

বিস্তারিত...

গ্রেপ্তার এড়াতে ইয়াবা গিলে অচেতন যুবক

বরিশালের গৌরনদীতে পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াতে ১০-১২টি ইয়াবা বড়ি গিলে সানোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক অচেতন হয়ে পড়েছেন। পরে তাকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) রাতে উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

নেচে-গেয়ে যুবককে পিটিয়ে হত্যার দেড় বছর পর চার্জশিট

নগরের পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেট এলাকায় নেচে-গেয়ে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দেড় বছর পর অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ছিনতাইকারী সন্দেহে ‘মব’ তৈরি করে শাহাদাত হোসেন নামের ওই যুবককে মারধরের পর হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিস্তারিত...

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায়

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় রিগান আলী নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। সাথে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদন্ড প্রদান করা হয়। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে মেহেরপুর শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: তাজুল ইসলাম এই রায় ঘোষনা করেন।

বিস্তারিত...

পহেলা বৈশাখ সম্প্রীতি জাগায়: ডিসি জাহিদ

আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় দেড় কিলোমিটারজুড়ে সড়কে এক দিন আগেই আল্পনা অঙ্কনের ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম নগরের সার্কিট হাউস থেকে শুরু হয়ে লাভলেইন ও কাজীর দেউড়ি হয়ে ঐতিহ্যবাহী ডিসি হিল পর্যন্ত বিস্তৃত এই আয়োজন করেছে জেলা প্রশাসন।

বিস্তারিত...

চাঁদপুরে মাদ্রাসায় ভাংচুর-লুটতরাজ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিনের ঐতিহ্যবাহী মানুরী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় রাতের বেলায় অধ্যক্ষ এবং অফিস সহকারীর কক্ষে ভাংচুর ও লুটতরাজের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মাদ্রাসা ক্যাম্পাসে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বিস্তারিত...

হাইমচরে জব্দকৃত আড়াই লাখ মিটার কারেন্টজাল পুড়িয়ে বিনষ্ট

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে নীলকমল ইউনিয়নের ইশানবালা বাজার থেকে নতুন (অব্যবহৃত) ২ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বিস্তারিত...

শপথ নিয়েই শহীদ জিয়ার কবর জিয়ারত করলেন শেরপুর-৩ আসনের এমপি

শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন থেকে নির্বাচিত বিএনপিদলীয় সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাহমুদুল হক রুবেল। রবিবার দুপুরে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর কাছে শপথ গ্রহণ করেন তিনি।

বিস্তারিত...

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় রাজবাড়ী সদর হাসপাতালে নতুন ৭ শিশুসহ ভর্তি ১২

সারাদেশের মতো রাজবাড়ীতেও বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

বিস্তারিত...

রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮ নারী নেত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য রাজবাড়ী থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৮ জন নারী প্রার্থী। এ নিয়ে জেলা রাজনীতিতে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

বগুড়ার পৌর পার্কে আগামীকাল থেকে শুরু হচ্ছে পাঁচদিনব্যাপী বৈশাখী মেলা

বৈশাখ আসে নতুন আলোর বার্তা নিয়ে। পুরোনো দিনের ক্লান্তি, জীর্ণতা আর অবসাদের রুগ্নতা সরিয়ে বৈশাখ ডাক দেয় নবসূর্যের উজ্জ্বলতায় নিজেকে নতুন করে গড়ে তুলতে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪