চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে চাঁদপুর রেলওয়ে
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী অমর সরকারকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার অপরাধে জয় বিশ্বাস অনিককে (২১) মৃত্যুদন্ড, ১০হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদন্ড, অপর ধারায় যাবজ্জীবন কারাদন্ড এবং ৩ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
চাঁদপুরে মাদক কেনার জন্য টাকা না দেয়ায় ‘দা’ দিয়ে পিতা মো. মুছাব্বর গাজীকে (৬০) মাথায় কুপিয়ে হত্যার দায়ে ছেলে মো. হোসেন গাজীকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
চাঁদপুরের মাধ্যমিক শিক্ষা প্রশাসনে দেখা দিয়েছে তীব্র জনবল সংকট। জেলার ৮ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ৭টিতেই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হিসাবরক্ষক, অফিস সহকারীসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ শূন্য রয়েছে।
খাগড়াছড়ি রিজিয়ন ও লংগদু জোনের উদ্যোগে চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদান, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে ক্যান্সারে আক্রান্ত এক রোগীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
মেহেরপুরের মুজিবনগরে অনলাইন ক্যাসিনোর শীর্ষ এজেন্ট মুর্শিদ আলম ওরফে লিপু গাজীর বাগানবাড়িতে মধ্যরাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজিটাল ডিভাইস, ব্যাংক ও পেমেন্ট কার্ড, চেক বই, মোটরসাইকেল ও আন্তর্জাতিক ক্যাসিনোর ভিআইপি কার্ড জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের গাড়ি আসার দৃশ্য দূরবর্তী সি
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাইবার সুরক্ষা আইন সংশোধনের বিষয়ে আমরা কাজ করছি। এ লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনটি কীভাবে আরও কার্যকর ও শক্তিশালী করা যায়, সে বিষয়ে আলোচনা চলছে।
মাগুরার শ্রীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচির বনরুটির ভেতরে ধারালো ব্লেড পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের হরিন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গত ০৬ আগস্ট বৃহস্পতিবার স্কু
বগুড়ার নন্দীগ্রামে কলেজ জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল করেছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে দিনভর পৃথক কর্মসূচি পালন করা হয়।
নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক, দৈনিক ইনকিলাবের নওগাঁ জেলা প্রতিনিধি এমদাদুল হক সুমন এবং ডেইলি অবজারভার প্রতিনিধি ওবায়দুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোণায় পিকআপভ্যান ও সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক নারীসহ ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নেত্রকোণা ঢাকা ময়মনসিংহ সড়কের নারান্দিয়া এলাকায় একটি পিকআপের সঙ্গে সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই চারজন নিহত হন। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ি ও নেত্রকো
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন স্থানীয় নারী উদ্যোক্তারা। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সিসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে তারা তাদের বিভিন্ন সমস্যা
সফল কৃষক সানোয়ার। ব্যক্তি জীবনে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে পড়াশোনার জন্য তাকে যেতে হয় অনেক দূরের বিভিন্ন স্কুল কলেজে। নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি স্নাতক ডিগ্রী অর্জন করেন। আর সেই সময় থেকে তার নিজের ভেতর একটি অদম্য স্পৃহা ছিল তার নিজের গ্রামে শিক্ষার আলো ছড়ানোর। কিন্তু তার ছিল না অর্থবিত্ত। তিনি প্রথমে
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি মামলায় ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ও মাধবদী থানার পাইকারচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসএসসি পরীক্ষায় টানা দ্বিতীয়বারের মতো অকৃতকার্য হওয়ার হতাশা ও পরিবারের বকাবকিতে মেহেরপুরের গাংনীতে রামিদুজ্জামান টুটুল নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নিজ ঘরের সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন স্বজনরা।