সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া চরের বিল গ্রামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগনেতা কর্মীদের কবল থেকে ৮৩ বিঘা মৎস্য ঘের টি দখল পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
যশোর উদীচীর বর্ষবরণে ৫০বছরে পদার্পন করতে যাচ্ছে উদীচী যশোর সংসদ। ”প্রজ্ঞাময় আলোকে তিমিরবিনাশী প্রভাত হোক” এই শ্লোগানকে সামনে রেখে যশোর পৌর উদ্যানে দুই পর্বে অনুষ্ঠিত হবে এবারের বর্ষবরণ উৎসব। এই দুই পর্বের প্রথম প্রভাতী পর্ব ভোর ৬.৩১ মিনিট থেকে সকাল ১১টা পর্যন্ত ও দ্বিতীয় পর্বের বৈকালিক অনুষ্ঠান বিকোল ৩.০১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দুই পর্বের শুরুতে প্রথম পর্বের অনুষ্ঠানে শ্রোতাদের স্পর্শকাতর হৃদয় এবং সঙ্গীতকে এক সুরে বাধঁতে আহির ভৈরব রাগের মধ্যে দিয়ে শুরু হবে বৈশাখের আহবান পর্ব।
২০২৪ সালের ৫ আগস্টের সহিংসতা এবং হত্যা মামলার অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরী নামে এক আসামিকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর খুলশী এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে চান্দগাঁও থানাসহ বিভিন্ন থানায় গণঅভ্যুত্থান চলাকালে হামলার অভিযোগে মামলা রয়েছে।
শিক্ষার্থীর ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করে সুযোগ্য শিক্ষকদের উপর। রোববার (১২ এপ্রিল) বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত ‘প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জামায়াতের এমপি শফিকুল ইসলাম মাসুদ।
বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদের প্রয়াত সদস্যদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের শহীদ মিনার সড়কে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মিলন অভয়নগরের ফেরিঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ, বোমা হামলা ও দোকানপাট ভাঙচুরের মামলায় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে শোন অ্যারেস্ট করা হয়েছে।
শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরত আসা শ্রমিকদের ভিসা সংক্রান্ত সব ধরনের জটিলতা সমাধানে সরকার কাজ করছে।
গ্রীষ্মের প্রখর তাপপ্রবাহ, বর্ষার ঝুম বৃষ্টি কিংবা কনকনে ঠান্ডা শীতের সকাল, খেটে খাওয়া মানুষের প্রশান্তি মিলত রাস্তার পাশে টং দোকানে এক কাপ চায়ের চুমুকে। কিন্তু দোকানিরা মাইকে ঘোষণা দিয়ে দাম বাড়ানোয় সেই প্রশান্তিও ম্লান হয়ে গেল। বাধ্য হয়ে চা পানে কাটছাঁট করছেন শ্রমিক শ্রেণির মানুষ।
চার বছর পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর তিনটি ট্রাকে মোট ১১৬ টন গম আমদানির মাধ্যমে এ কার্যক্রম পুনরায় চালু হয়।
মাগুরায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সবুজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
জমি অধিগ্রহণ জটিলতার কারণে থমকে গেছে ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেন উন্নয়ন প্রকল্পের কাজ। প্রকল্পের মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েক মাস বাকি থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি হয়েছে মাত্র ৪ থেকে ৫ শতাংশ। ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে চলাচলকারী লাখো মানুষ প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন।
বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ৯টা ৫১ মিনিট ৫৮ সেকেন্ডে হঠাৎ কম্পনে সিলেটসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে।
বগুড়ার শাজাহানপুরে চলন্ত অবস্থায় যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই বাসে থাকা যাত্রীরা।
দীর্ঘদিন বন্ধ থাকার পর নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিলস্ দ্রুত চালু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, সোনালি আঁশ ছিলো আমাদের এক ঐতিহ্য, পাটের একটা সোনালি যুগ ছিলো। আজকে সেটি অনেকটা কমে এসেছে হারিয়ে যাচ্ছে আমরা সেটিকে পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি।
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলমান প্রাদুর্ভাবে এ হাসপাতালে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। একই সময়ে নতুন করে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।