ঝিনাইদহে হারানো মোবাইল ফোন উদ্ধার ও সাইবার প্রতারণার শিকার হওয়া মানুষের মুখে হাসি ফুটিয়েছে জেলা পুলিশ। ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষায়িত ইউনিট "সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল"-এর তৎপরতায় উদ্ধারকৃত ৫৭টি স্মার্টফোন এবং এমএফএস (বিকাশ/নগদ) এর মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৬৩,৫৪২ টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
কুরআন অবমাননার অভিযোগ এনে কুষ্টিয়ার দৌলতপুরে আব্দুর রহমান ওরফে শামীম (৭০) নামে এক পীরের আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এ সময় উত্তেজিত জনতা ওই পীরকে গণপিটুনি দিলে তিনি আহত হন,পুলিশ আহত শামীমকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.তৌহিদুল হাসান তুহিন।
বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘিতে থাকা কুমির একটি কুকুরকে শিকার করার ঘটনায় দেশজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। গত বুধবার (৮ এপ্রিল) বিকেলে মাজারের প্রধান ঘাট থেকে কুকুরটিকে ধরে পানির নিচে নিয়ে যায় ‘ধলা পাহাড়’ নামে পরিচিত কুমিরটি। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
লেবাননের বৈরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত দিপালীর বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। শনিবার (১১ এপ্রিল) সকালে তার পরিবারকে সমবেদনা জানান তিনি। এসময় নগদ অর্থ ও শুকনো খাবার দেন। পরবর্তীতে পরিবারের জন্য প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন চর হরিরামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন,আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ফরিদপুর জেলা শাখার সরকারি পরিচালক মোঃ আশিক সিদ্দিকী।তিনি বলেন আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তথ্য পেয়েছি মৃত দেহটি বর্তমানে মর্গে আছে।
রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া জুট মিল এলাকায় একটি ট্রেন দুর্ঘটনা ঘটে। শনিবার (১১ এপ্রিল) যশোরগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় করুণা কান্তি মন্ডল (৯০) নামে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
একটি বিচ্ছেদ, একটি ঝুলে থাকা মামলা এবং দিনভরের সাজানো সখ্যতা সবকিছুর সমাপ্তি ঘটল একটি নিথর মরদেহে। জয়পুরহাটের ক্ষেতলালে তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘুরে বেড়ানোর পর সন্ধ্যায় তাকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামী বাবলু মিয়ার বিরুদ্ধে। তবে ঘটনার নাটকীয় মোড় আসে তখন, যখন ক্ষেতলাল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) দায়িত্ব নেওয়ার মাত্র কয়েকদিনের মাথায় তাঁর চৌকস নেতৃত্বে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হন।
বেনাপোল কাস্টমস হাউজে রাজস্ব ফাঁকির অভিযোগে চারটি সিঅ্যান্ডএফ লাইসেন্স স্থগিত করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে বেনাপোল কাস্টমস হাউস থেকে এ তথ্য জানা যায়। স্থগিত লাইসেন্সগুলো হচ্ছে, মেসাস লিংক ইন্টারন্যাশনাল, রয়েল এন্টারপ্রাইজ, করিম অ্যান্ড সন্স এবং হুদা ইন্টারন্যাশনাল। তবে অধিকাংশ অনিয়মকারী নানান সখ্যতায় পার পেয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে।
পবিত্র হজ পালন উপলক্ষে ঝিনাইদহে হজযাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| শনিবার (১১ এপ্রিল) দুপুরে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে নাজাত হজ কাফেলার উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই প্রতিষ্ঠানের পিয়ন মো. হামিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার খান এর অংশগ্রহনে শনিবার (১১ এপ্রিল) ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্ননতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জনসচেতনতামূলক পরিস্কার পরিচ্ছন্নতা, এডিস মশা ও মশার নার্ভা নিধনে মশক নিধন স্প্রে, হ্যান্ড লিফলেট ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বর, বাস-টেম্পু স্ট্যান্ড, প্রধান সড়কের পাশের পয়ঃনিস্কাশনের ড্রেন পরিস্কার ও মশক নিধন স্প্রে করা হয়।
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
ঝিনাইদহে দীর্ঘদিনের অবহেলা ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের ঘাটতিতে নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। উন্নত চিকিৎসা সেবার অভাব, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংকট, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা এবং পর্যাপ্ত বিনোদন ব্যবস্থার অভাবে জেলার বাসিন্দারা প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে ঝিনাইদহে একটি উন্নয়ন র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে দুটি খাল সংস্কার ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলার জোড়াদহ ইউনিয়নের জটার খাল এবং কাপাশহাটিয়া ইউনিয়নের কেসমত ঘোড়াগাছা খাল সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলায় একই দিনে দুই ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর মধ্যে এক ব্যক্তির মৃত্যু রহস্যজনক হওয়ায় হত্যা সন্দেহে তদন্ত শুরু করেছে পুলিশ।