বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, সমাজ পরিবর্তনে ঈমামদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। কারন সমাজে এখনো ঈমামদের কথা মানুষ মুল্যায়ন করে, বিশ্বাস করে।
চট্টগ্রামের ব্যস্ততম ২ নম্বর গেট এলাকায় অবস্থিত শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারকে মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) রাতে দিনাজপুরের সুইহাড়ি এলাকা থেকে রাণীশংকৈল থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
রাজা-বাদশার ঐতিহ্যবাহী আয়োজন যেন ফিরে এল আধুনিক রূপে। শ্বশুরের ইচ্ছা পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে এলেন বর, আর কনে শ্বশুরবাড়ি গেলেন ঘোড়ার গাড়িতে—এমন ব্যতিক্রমী আয়োজন দেখা গেছে জয়পুরহাট সদর উপজেলায়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত এ বিয়ে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমন আয়োজন আগে কখনো দেখেননি বলে জানিয়েছেন স্থানীয়রা।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর এক শিক্ষকের বিরুদ্ধে পিএইচডি স্কলারশিপ সংক্রান্ত অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যবিশিষ্ট একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করেছে।
ঝিনাইদহ জেলা যুবদলের সহ-সভাপতি নাসের হোসেন সোহাগের সহধর্মিণীর ইন্তেকালে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) শোকাহত পরিবারের পাশে ছুটে যান জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ। তিনি মরহুমার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় কাজ না করায় কালু মিয়া নামে এক শ্রমিককে দুই হাত বেঁধে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে ইটভাটার সর্দার ইসমাইল হোসেনের নাম জানা গেছে।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দিদারুল আলম (৫০) নামে এক ব্যবসায়ীকে মাথায় ইট দিয়ে থেঁতলে হত্যা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় ইউসিবি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
যশোরের শার্শা উপজেলার ১নং ডিহি ইউনিয়নের পাকশিয়া বাজার থেকে রঘুনাথপুর পর্যন্ত চলমান পাঁকা সড়কের ব্রিজ ধসে পড়েছে। এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ,উদকন্ঠা ও ভোগান্তির সৃষ্টি হয়েছে।
পাবনার সাঁথিয়ায় শিক্ষার্থীদের ‘হেয়ার স্টাইল’ বা চুলের কাটিং ঠিক করে দিয়েছে উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। নির্ধারিত মডেলের বাইরে চুল কাটলে শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশক্রমে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
চট্টগ্রামের বাঁশখালীতে আকস্মিক বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যার বিচার, গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার এক ব্যবসায়ী জেলা প্রশাসনের সরবরাহ করা ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করেছেন। এতে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার জামতৈল বাজারে মোটরসাইকেলে করে ওই গেঞ্জি পরে চলাচল করতে দেখা যায় নূর মোহাম্মদ নামের ওই ব্যবসায়ীকে।
খুলনায় ছেলের লাঠির আঘাতে মা খুন হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিম্মি বেগম (৪৪) আইচগাতি ইউনিয়ন খান মোহাম্মাদপুরের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী। তাদের অভিযুক্ত ছেলের নাম নাদিম ইসলাম।
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের দিগাবো গ্রামের এক গৃহবধূ একসঙ্গে পাঁচটি সন্তান জন্ম দিয়েছেন। এ ঘটনাকে স্থানীয়ভাবে বিরল ও আনন্দের বলে মনে করছেন সবাই।