| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় মাদক আনতে গিয়ে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে ভারতের প্রায় ১ কিলোমিটার ভেতরে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের জন্য স্থান পরিদর্শন

নীলফামারীতে প্রস্তাবিত এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল নির্মাণকে ঘিরে আশার আলো দেখছেন উত্তরাঞ্চলের মানুষ। প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে নীলফামারী সদরের দারোয়ানী টেক্সটাইল মিলস এলাকায় হাসপাতালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিস্তারিত...

যশোর ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

যশোরের ঝিকরগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং ও কুন্দিপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিস্তারিত...

জামালপুরে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জামালপুরে ডিবি (ডিবি-১) পুলিশের বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইদুর রহমান (৩৫) এবং পৃথক অভিযানে হেরোইনসহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

বোয়ালমারী বাজারে উচ্ছেদ অভিযান: ৮ দোকানকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জনব্যস্ত বোয়ালমারী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাথ দখলমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ফুটপাথ দখল করে ব্যবসা করায় ৮টি দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিস্তারিত...

পঞ্চগড়ে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

পঞ্চগড় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মোস্তফা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাতে সদর উপজেলার মাহির পাম্প সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

বিস্তারিত...

পুলিশের মাথা ফাটিয়ে পালিয়ে গেল গরু চোর

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক কুখ্যাত গরু চোরকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। আসামির দেশীয় অস্ত্রের আঘাতে বনমালী রায় (৩০) নামে ওই পুলিশ সদস্যের মাথা ফেটে গেছে। বর্তমানে তিনি তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

শিশুটি অতিরিক্ত কান্না করতো, অতিষ্ট হয়ে হত্যা করে মা

নড়াইল সদর উপজেলায় নিজ কন্যা শিশুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার মা আরিফা বেগম (২১)।

বিস্তারিত...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ৫০ জন শিশুর মৃত্যু হয়েছে, যা পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে অটোরিকশা চালককে ডেকে নিয়ে হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে ফরহাদ হোসেন (৩০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সকালে বাড়ির পাশের একটি ফসলি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

দেশসেরা হলো কোটচাঁদপুরের সাদিয়া হেফজুল কুরআন বিভাগ

ঝিনাইদহের কোটচাঁদপুরে সৃষ্টি হয়েছে এক অনন্য ইতিহাস। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) বোর্ডের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় হেফজুল কুরআন বিভাগে সারা দেশের মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন হাফেজা মোছা. সাদিয়া খাতুন।

বিস্তারিত...

কোটচাঁদপুরে দেশসেরা সাদিয়াকে সংবর্ধনা

ঝিনাইদহের কোটচাঁদপুরে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) বোর্ডের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় হেফজুল কুরআন বিভাগে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছেন হাফেজা মোছাঃ সাদিয়া খাতুন। তার এই সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বয়ে গেছে।

বিস্তারিত...

স্বাস্থ্যকেন্দ্র ‘পরিত্যক্ত’ না সচল— এনসিপি নেতার অভিযোগে চাঞ্চল্য

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি এলাকায় অবস্থিত এনায়েতনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। বাইরে থেকে দেখে কেন্দ্রটি দীর্ঘদিন পরিত্যক্ত বলে মনে হলেও সংশ্লিষ্টদের দাবি, নিয়মিত সেবা কার্যক্রম চালু রয়েছে।

বিস্তারিত...

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাদিপুর সীমান্তের জিরো পয়েন্টে এ বৈঠক হয়।

বিস্তারিত...

যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে খুন

রংপুর নগরীতে মাদককারবার সংক্রান্ত বিরোধের জেরে রাকিব হাসান নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর মাছুয়াপাড়া মোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪