| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পদ্মায় অভিযান, ১ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিস্তারিত...

লাইসেন্স নবায়ন না থাকায় ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা

লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র নবায়ন না থাকায় ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

কুষ্টিয়ার খোকসায় গোরস্থান নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

কুষ্টিয়ার খোকসা উপজেলার বড়ইচারা ও সাতপাখিয়া এলাকায় গোরস্থান উন্নয়ন কাজকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিস্তারিত...

অনলাইন জুয়ায় টাকা হেরে যুবকের আত্মহত্যা

ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর নয়াপাড়া এলাকায় অনলাইন জুয়ায় টাকা হেরে মনির হোসেন (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

বিস্তারিত...

বেনাপোলে আধুনিক হাসপাতাল ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর এলাকায় জরুরি ভিত্তিতে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিত রোড ডিভাইডার স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষার্থীরা।

বিস্তারিত...

উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

বরিশালের উজিরপুর উপজেলায় স্বামীর রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক মাদ্রাসা শিক্ষিকা ও তার সন্তানরা।

বিস্তারিত...

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা

কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক বা পায়ের গোড়ালি উড়ে গেছে। একইসঙ্গে গুরুতর জখম হয়েছে ডান পায়ে হাঁটুর নিচের অংশ।

বিস্তারিত...

মেহেরপুরে ৩ ছাত্রকে ‘ধর্ষণ’

মেহেরপুরের মুজিবনগরে একটি মাদ্রাসায় তিন ছাত্রকে ধর্ষণের অভিযোগ ওঠার পর মাদ্রাসা ও থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা ও অভিভাবকরা। বৃহস্পতিবার রাতে মুজিবনগর কেদারগঞ্জ বাজারে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজখানা বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

পেট্রোলে সিঁদুর মিশিয়ে নকল অকটেন তৈরি, ২ হাজার লিটার উদ্ধার

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসব অভিযানে মোট ২ হাজার ১২৫ লিটার তেল উদ্ধার করা হয়। অভিযান চলাকালে পেট্রলের সঙ্গে সিঁদুর মিশিয়ে নকল অকটেন তৈরি করা হচ্ছিল বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

বিস্তারিত...

স্কুল কক্ষে অচেতন অবস্থায় পড়েছিল ধর্ষিত ছাত্রী

কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পরিবার সদস্য ও স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

দীর্ঘদিন পর ভোটের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করেছে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, দীর্ঘদিন পর ভোটাধিকারের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করেছে। সে কারণে রাষ্ট্রের নাগরিক হিসেবে সরকারকে সহযোগিতা করা দরকার, যাতে সরকার জনগণ ও দেশের কল্যাণে কাজ করতে পারে।

বিস্তারিত...

ঝিকরগাছায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরের ঝিকরগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং ও কুন্দিপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিস্তারিত...

নওগাঁর লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত

“নওগাঁর লেখক, নওগাঁর বই” প্রতিপাদ্যে নওগাঁ জেলার স্থানীয় লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে শুক্রবার বেলা ১১টায় শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কগেটে বইমেলার উদ্বোধন করেন বরেণ্য কবি আতাউল হক সিদ্দিকী।

বিস্তারিত...

ভাঙ্গায় ছদ্মবেশে দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করলো পুলিশ

ফরিদপুরের ভাঙ্গায় কৃষকের ছদ্মবেশ ধারণ করে পৃথক দুটি মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

বাগেরহাটে সবজির বাজারে আগুন, মাছ-মাংসের দাম স্থিতিশীল

বাগেরহাটের কাঁচাবাজারে হঠাৎ করেই নিত্যপ্রয়োজনীয় প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে গেছে। বিশেষ করে করলা (উস্তে), বেগুন ও পটলের দাম এক সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪