ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি কোম্পানির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মারামারির মামলায় তিন জামায়াতে ইসলামীর নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তারা হলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বৈরাটি সিনিয়র আলিম মাদরাসায় ২০ জন শিক্ষকের বিপরীতে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১২ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষক ও শিক্ষার্থীর এমন অনুপাতের পরও শতভাগ অকৃতকার্য হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বছর এসএসসি পরীক্ষার ফলাফলে ঠাকুরগাঁওয়ের পাঁচটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। বিদ্যালয়গুলোর মোট ২৪ জন পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উ
রাজশাহীতে ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ প্রতিরোধে টিকিট চেকিং কার্যক্রম চলাকালে বাংলাদেশ রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আসামিদের হামলায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সদস্য জখম হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে রাজশাহী রেলওয়ে (জিআরপি) থানায় একটি এজাহার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ধর্মপুর গ্রামে আশিক ইসলাম (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে নিজ বসতঘরের বারান্দায় বাঁশের সরার (ধর্না) সঙ্গে ঝুল
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে ঢুকে এক নারী ও তাঁর ১০ বছরের মেয়েকে মারধর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১০ আগস্ট) হরিপুর থানায় মামলাটি করেন রুমা আক্তার (৩৩)।
চাঁদপুরের কচুয়ায় একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের কক্ষ থেকে চার পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের পর ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৯ আগস্ট) রাতে কচুয়া সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টা
ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা এলাকায় আত্মীয়ের বাড়িতে এক নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এজাহারনামীয় একমাত্র আসামি মো. আশাদুল হক ওরফে মিন্টু মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) তাঁকে ঠাকুরগাঁও বিচারিক আদালতে
চাঁদপুর জেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যালয়গুলোর মধ্যে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে আল-আমিন একাডেমি এবং তৃতীয় অবস্থানে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়।
সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকান্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলায়। নিহতদের মধ্যে ১২ জন আত্রাই ও একজন নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদক বিরোধী অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের হামলায় মো. খোকন হাওলাদার নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এস আই) আহত হয়েছেন। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যার পরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া এলাকায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটে।
সৌদি আরবে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ জন বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জন এবং নাটোর জেলার তিনজন রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিনে যখন ভালো ফলাফলে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস, তখন জামালপুরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এবার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রাম থেকে ৯৬টি মাইন উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল। উদ্ধার করা মাইনগুলোর মধ্যে ৭৯টি এন্টি-পার্সোনাল মাইন এবং ১৭টি এন্টি-ট্যাংক মাইন রয়েছে।
এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। এবারের ফলাফলে জেলার সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এ প্রতিষ্ঠান থেকে। মোট ৪৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৬ দশমিক ০৬ শতাংশ।