| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

স্বচ্ছ ও ডিজিটাল সেবার প্রত্যয় যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানের

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের নবনিযুক্ত চেয়ারম্যান ফারুখে আযম মো. আব্দুস ছালামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখা। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় চেয়ারম্যানের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

নোয়াখালী হাসপাতালের অনিয়ম-অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে হাসপাতাল পরিচালনায় ব্যর্থতার অভিযোগে হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীকে ক্লোজড করা হয়।

বিস্তারিত...

শ্রীরামপুরে সংঘর্ষ দেখতে গিয়ে ইটের আঘাতে বৃদ্ধ নিহত

মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের কোদালিয়া শ্রীরামপুর উত্তরপাড়ায় চাচা-ভাতিজার সংঘর্ষ দেখতে গিয়ে ইটের আঘাতে আরব আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) হাজীপুর ইউনিয়নের কোদালিয়া শ্রীরামপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরব আলী ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

বিস্তারিত...

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক নেতা ফজল গ্রেপ্তার

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা আওয়ামী যুবলীগের নেতা ফজলুর রহমান ফজলকে মডেল থানার পুলিশ গ্রেপ্তার করেছেন।

বিস্তারিত...

নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় ৮০ বছরের বিনোদ বিশ্বাস

বয়সের ভারে ন্যুব্জ শরীর, অসুস্থতা আর চরম দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে জীবন কাটছে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কোড়ামারা গ্রামের বাসিন্দা ৮০ বছর বয়সী বিনোদ বিশ্বাসের। জীবনের শেষ প্রান্তে এসে তার একমাত্র চাওয়া—মাথা গোঁজার জন্য একটি নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় চিকিৎসা এবং দুবেলা খাবারের নিশ্চয়তা।

বিস্তারিত...

বাগেরহাটে অর্থনৈতিক ইউনিট ১ লাখ ৩১ হাজারের বেশি

বাগেরহাটে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ জাতীয় প্রতিবেদন বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

বিস্তারিত...

মানিকগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে মানিকগঞ্জে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস এ আয়োজন করে। সোমবার (১৬ জুন) সকাল ১১টায় জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

বিস্তারিত...

পুলিশের সামনেই আওয়ামী লীগের মিছিল, আটক ৪

সিলেট নগরীতে পুলিশের সামনেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

বিশ্বকাপের রঙে জীবন, কিন্তু আনন্দে ভাটা সোহেলের

বিভিন্ন রঙের কাপড়ের স্তূপ, রঙিন সুতা, কাঁচি আর সেলাই মেশিনের একটানা শব্দ। নারায়ণগঞ্জ নগরীর কালীরবাজার স্টেশন মার্কেটের সামনে ছোট্ট একটি কর্মস্থলেই দিনের বেশির ভাগ সময় কাটে মো. সোহেলের। বয়স এখন ৫০ বছর। কিন্তু পতাকা তৈরির সঙ্গে তার সম্পর্ক প্রায় ৩৫ বছরের।

বিস্তারিত...

ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের নীল-সাদা ঢেউ

ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে বিশ্বজুড়ে বইছে উন্মাদনার হাওয়া। সেই উন্মাদনার ছোঁয়া লেগেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মতো ঝিনাইদহেও। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন সমর্থকরা। এতে আকাশি-সাদা রঙের ঢেউয়ে যেন ছেয়ে যায় পুরো ঝিনাইদহ শহর।

বিস্তারিত...

নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচী, ৫বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন এ স্লোগানে প্রধানমন্ত্রীর ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপকূলীয় জেলা নোয়াখালীর পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে জেলা পরিষদের উদ্যোগে ৫ বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিমিয় সভা

‘স্মার্ট লেনদেন, স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে চাঁদপুরে পূবালী ব্যাংক পিএলসির আয়োজনে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টার দিকে ব্যাংকের চাঁদপুর নতুন বাজার শাখার উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

বিস্তারিত...

মদনে বিদেশে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগে আসামি গ্রেপ্তার

নেত্রকোণার মদনে বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া একটি মামলার প্রধান আসামি খসরু পারভেজ ভূঁইয়া (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ফজলুর রহমান (৪৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার শৌলা দোগাছী (লিটলডোবা) গ্রামে এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের কামড়ে ক্ষিতিশ চন্দ্র রায় (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) দিবাগত রাতে উপজেলার হাটপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ক্ষিতিশ চন্দ্র রায় ওই গ্রামের শ্রী বিক্রম রায়ের ছেলে। এ ঘটনায় হরিপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪