বেনাপোল স্থলবন্দরে ৩ মাস পর চারটি চালানে ৫১০ মেট্রিক টন (নন-বাসমতি) সিদ্ধ চাল আমদানি করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ১৪টি ট্রাকে আমদানি করা এসব চালান বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। বুধবার বন্দর থেকে চাল খালাস হয়ে নেওয়া হবে দেশের অভ্যন্তরে।
গণভোটের প্রচার জোরদার ও ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে জেলা ইমাম সম্মেলন। জেলা প্রশাসন নীলফামারী ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অধুনা বিলুপ্তির পথের হারিয়ে যাওয়া একটি সজারু ফরিদপুর জেলার ভাঙ্গা পৌরসভার মহল্লার থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ভাঙ্গা ফায়ার সার্ভিসের তৎপরতায় সজারুটি উদ্ধার করা হয়েছে বলে স্টেশন অফিসার আবু জাফর বিষয়টি নিশ্চিত করেন।
রাঙ্গামাটিতে এক নারী সহকর্মীকে ধর্ষণ এবং ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেইলের অভিযোগে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম দিদার আলম (৪৩)। তিনি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের নির্বাচনী প্রচারণায় নিয়মিত মুখ হয়ে উঠেছেন তাঁর চীনা স্ত্রী ওয়াং লিনা। স্বামীর সঙ্গে বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশগ্রহণ ছাড়াও ভাঙা ভাঙা বাংলা ভাষায় দিচ্ছেন বক্তব্যও।
তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, তরুণদের সঠিক নেতৃত্ব ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলেই আগামীর বাংলাদেশ হবে আরও সমৃদ্ধ ও শক্তিশালী।
ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের একটি লিফট প্রায় ১০–১২ দিন ধরে বন্ধ রয়েছে। এতে রোগী ও স্বজনদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। পাঁচ থেকে সাততলা পর্যন্ত রোগীদের কাঁধে করে বহনের ঘটনাও ঘটছে নিয়মিত।
আগামী ৩০ জানুয়ারি শুক্রবার জামায়াত আমীরের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা জামায়াত সংবাদ সম্মেলন করেছে।
দাগনভূঞা উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের (ফখরুদ্দিন ও মঈন উদ্দিনের) সময়কালে দাদনার খালসহ দাগনভূঞা বাজারের সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এর ১৯ বছর পর খালের জমি উদ্ধারে অভিযান চালিয়েছে দাগনভূঞা উপজেলা প্রশাসন।
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাকিব মোল্যা (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বোয়ালমারী-মহম্মদপুর সড়কের ময়না ইউনিয়নের বেলজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসার দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কার্যক্রমের জন্য ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভারতের পেট্রাপোল স্থলবন্দর থেকে বিস্ফোরক বোঝাই আটটি ট্রাক বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির জন্য আমদানি করা এসব বিস্ফোরক দ্রব্য বর্তমানে বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তার আওতায় সংরক্ষণ করা হয়েছে। খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আমদানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে দাখিল করা হবে।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ ও মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সাতজন এবং বিএনপির একজন কর্মীসহ অন্তত আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে রয়েছেন, আড়াইহাজার পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান অর্ণব (২৮), আড়াইহাজার উপজেলা শিবির সভাপতি মিরাজ মাহমুদ (২৪), শিবির কর্মী শাফিন আহমেদ (২৩), জামায়াত কর্মী আব্বাস আল মাহমুদ (৪৭)সহ মোট আটজন। আহতদের তাৎক্ষণিকভাবে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগরের একটি বাসার দুই তলায় আগুন লাগে। এ ঘটনায় দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন (জাকসু) কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ আলী চিশতি জানান, ওই বাড়িতে দুই ভাইয়ের মধ্যে বিরোধ দেখা দেয়। বিরোধ মীমাংসার উদ্দেশ্যে নৃবিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম রনি তার সঙ্গী হাসিনুরকে নিয়ে সেখানে যান। একপর্যায়ে ছোট ভাই রায়হান আগেই আশপাশে ছড়িয়ে রাখা পেট্রোলে আগুন ধরিয়ে দেন। এতে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলে উপস্থিত চারজন দগ্ধ হন।
বাগেরহাটে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপির ৬ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন, জেলা বিএনপির সদস্য এ্যাড. আসাদুজ্জামান আসাদ ও মেহেবুবুল হক কিশোর, বাগেরহাট পৌরসভার অন্তর্গত ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য মাহবুবুর রহমান টুটুল, ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য শেখ রফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য রনি মিনা ও যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সদস্য শেখ সোহেল হোসেন।