বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতায় বগুড়া জেলা ৬ উইকেটে পাবনা জেলাকে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে।
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোট কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না। কেন্দ্রে প্রভাব খাটানো ও ভিড় জমানো চলবে না। আচরণবিধি যেভাবে দেওয়া আছে, তা যথাযথভাবে অনুসরণ করতে হবে। রাজনৈতিক দল, প্রার্থী ও মানুষের কাছে নিশ্চিত করতে চাই—আমাদের হাতেই ভোট নিরাপদ।
বাগেরহাটে প্রথমবারের মত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশ সফল করতে চলছে নানা কর্মযজ্ঞ। ঐতিহাসিক এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা জামায়াতের নেতাকর্মীদের।
আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক), কুড়িগ্রাম। “পরবর্তী প্রজন্মকে ভালো রাখতে হলে এখনই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার শুরু করতে হবে” এবং “জীবাশ্ম জ্বালানিকে না বলুন, নবায়নযোগ্য জ্বালানি একটি ন্যায়সঙ্গত, পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পটিয়া উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম তার স্ত্রী ও শিশুসন্তানের মৃত্যুর মাত্র তিন দিন পর হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) মানবিক দিক বিবেচনা করে তাকে ছয় মাসের জামিন অনুমোদন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুল ইসলাম বলেছেন, “বাংলাদেশের মানুষ আর নিরাপদ নয়, পরিবর্তনের সময় এসেছে। জনগণ ন্যায় ও আল্লাহর দীন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হলে ইনশাআল্লাহ পরিবর্তন আসবেই।”
কুয়াশার মোড়ক খুলে রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় যশোরের শার্শা উপজেলায় বোরো ধান রোপনের শেষ মুহূর্তে ধুম পড়েছে। কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বোরো ধান রোপনের ব্যস্ততা। বীজতলার পাশাপাশি সার ও সেচের কোনো সংকট নেই এই মুহূর্তে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাগেরহাট সফর ও জেলা জামায়াতের উদ্যোগে আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জনসভা সফল করতে সংবাদকর্মী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালীর সদরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার জেলার সদর উপজেলার নেয়াজপুরে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আজ সোমবার সকালে আটক করে সুধারাম থানা পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
প্রত্যেকটা সন্ত্রাসীকে মানুষের বাড়িতে কাজ করে খাইতে হবে, খাইতে হলে মানুষের বাড়িতে কাজ করে খাইতে হবে, বদলা দিয়ে খাইতে হবে, কিন্তু সন্ত্রাস করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৬ আসন থেকে দশ দলীয় প্রার্থী এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ৷
আগে নৌকা আর ধানের শীষ ছিল। এবার নৌকা নাই। নৌকার কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আপনাদের ফেলে ভারতে চলে গেছে। দিল্লিতে গিয়ে বসে আছে। আমাদেরকেও বিপদে ফেলে চলে গেছে। থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে ধাপে ধাপে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং পরিকল্পিতভাবে সব কর্মসূচি বাস্তবায়ন করা হবে; রাতারাতি কোনো পরিবর্তন হবে না।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের ভয় পাওয়ার কিছু নেই। এ দেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি নাগরিক। আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কারভাবে বলেছেন, এ দেশে সবার অধিকার সমান।