| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন আওয়ামী লীগ নেতা আরিফ মাহমুদ। সোমবার(২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে নিজ বাড়ি ফতুল্লার কোতালেরবাগ এলাকায় আনা হয়।

বিস্তারিত...

কারাগারে পৌঁছায়নি জামিননামা, আজ মুক্তি পাচ্ছেন না সাদ্দাম

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের জামিননামা এখনো কারাগারে না পৌঁছানোয় তার মুক্তি বিলম্বিত হচ্ছে। ফলে সোমবারও (২৬ জানুয়ারি) তিনি মুক্তি পাচ্ছেন না।

বিস্তারিত...

এসআইকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার ভিডিও ভাইরাল

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানার একজন এসআইকে রবিবার রাতে এভাবেই কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন বিক্ষুব্ধ জনতা। রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় তিনজন নিহতের ঘটনায় পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও ঘুষ নিয়ে চালককে ছেড়ে দেওয়ার অভিযোগ তুলে পুলিশের এক উপপরির্দশকে (এসআই) প্রায় দুই ঘণ্টা কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে বিক্ষুব্ধ জনতা। এসআইর সঙ্গে একই স্থানে ওসিকেও অবরুদ্ধ করা হয়। পরে সেনাবাহিনী গিয়ে তাদের উদ্ধার করে।

বিস্তারিত...

নির্বাচিত হলে চাঁদাবাজ, সন্ত্রাস ও অস্ত্রবাজদের প্রতিহত করা হবে: আবদুল আউয়াল মিন্টু

ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। এ জন্য এলাকাবাসীর সহযোগিতা চাই।

বিস্তারিত...

একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন আবার অন্য একটি গোষ্ঠী কিছু কিছু ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, গত ১৫–১৬ বছর আপনারা ভোট দিতে পারেননি।

বিস্তারিত...

গালি ও হুমকির প্রতিবাদে কাফনের কাপড় বেঁধে মিছিল

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় বাধা, গালিগালাজ ও হুমকির প্রতিবাদে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মুফতি রায়হান জামিল।

বিস্তারিত...

রাতে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে তর্ক, সকালে ইসলামী আন্দোলনের কার্যালয়ে আগুন

নড়াইল-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আজিজের একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। জামায়াতে ইসলামী নেতাকর্মীদের সঙ্গে তর্কের পর ওই কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। রোববার (২৫ জানুয়ারি) সকালে নড়াইল সদর উপজেলার বিছালী তিন দোকান এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতকর্মীরা।

বিস্তারিত...

ছুরিকাঘাতে চাচাকে হত্যা, ভাতিজার মৃত্যুদণ্ড

কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাত করে বাড়ির সম্পর্কে চাচা মো. ছিদ্দিকুর রহমান ছিদ্দিককে (৩৭) হত্যার দায়ে ভাতিজা মো. সারোয়ার আলমকে (৩২) মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই আসামিকে অপর ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড, ৪ হাজার টাকা জরিমানা এবং দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিস্তারিত...

আচরণবিধির বিষয়ে রাজনৈতিক দলগুলো আগের চেয়ে বেশি সচেতন: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অতীতের চেয়ে বর্তমানে আচরণবিধি মেনে চলার ব্যাপারে রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন।

বিস্তারিত...

বাউফলে অগ্নিকান্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই; প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বাউফলে রাতের আঁধারে অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে প্রায়১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়িকরা।শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর হিজবুল্লাহ্ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বিস্তারিত...

শেরপুরে ভ্রাম্যমাণ বইমেলা ও চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ গ্রন্থাগারের আয়োজনে ভ্রাম্যমাণ বইমেলার তৃতীয় দিনে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি রবিবার বিকেলে শহরের ডিসি উদ্যানে অনুষ্ঠিত বইমেলায় শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় পৃথক তিনটি করে গ্রুপে দুই শতাধিক শিশু অংশ নেয়।

বিস্তারিত...

ইসলামের বাক্সটি ছিনতাই করে নেওয়া হয়েছে: রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেটিকে আমরা ইসলামের একটি বাক্স মনে করেছিলাম। কিন্তু আজ জোট থেকে আমরা আলাদা হয়েছি, কারণ সেই ইসলামের বাক্সটি ছিনতাই করে নেওয়া হয়েছে।

বিস্তারিত...

তালাভেঙে ১২ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট

কুষ্টিয়ার দৌলতপুরে স্বর্ণের দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল ওই দোকান থেকে নগদ টাকাসহ ১২ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট করে নিয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শিল্পনগরী আল্লারদর্গা বাজারে রিওন জুয়েলার্স নামে ওই স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

বিস্তারিত...

নওগাঁয় অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে পাবনাকে হারিয়ে বগুড়া জেলা বিভাগীয় চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতায় বগুড়া জেলা ৬ উইকেটে পাবনা জেলাকে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪