আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে ধাপে ধাপে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং পরিকল্পিতভাবে সব কর্মসূচি বাস্তবায়ন করা হবে; রাতারাতি কোনো পরিবর্তন হবে না।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের ভয় পাওয়ার কিছু নেই। এ দেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি নাগরিক। আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কারভাবে বলেছেন, এ দেশে সবার অধিকার সমান।
গাজীপুরে দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইলে নয়নীপাড়া এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের শৈলকুপায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ চৌধুরীর সমর্থকদের হামলায় আহত উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সমর্থকরা মানববন্ধন করেছেন।
গণভোটের প্রচার ও ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের একটি পার্কে জেলা প্রশাসনের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাজশাহীর পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহতের ঘটনায় ঘাতক বাসকে পালাতে সহায়তা ও ঘুস নেওয়ার অভিযোগ তুলে বেলপুকুরিয়া থানার
কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ-বিদেশে মিলিয়ে সর্বমোট ১৬ হাজার ২৪১ জন আবেদন করেছেন। আজ (২৫ জানুয়ারি) রোববার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় তলার অডিটোরিয়াম কক্ষে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা (লকিং) করার সময় এ তথ্য জানানো হয়।
আগামী ২৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নওগাঁ আগমন উপলক্ষে সমাবেশের স্থান পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। রবিবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহিন শওকত নওগাঁ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।
জেলার সালথায় হিরা মনি (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হিরা মনি উপজেলার ওই ইউনিয়নের বড়খারদিয়া ছয়আনী গুচ্ছগ্রামের চুন্নু মোল্যার স্ত্রী।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থীর আঞ্চলিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার ৪ নম্বর কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বরিশালের বানারীপাড়ায় মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত নাসির উদ্দীন (৫২) নামের এক আসামিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্প। এ অভিযানে এক মাদক ব্যবসায়ী, তার স্ত্রী এবং এক মাদক সেবনকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাত দলের সদস্যকে অস্ত্রসহ আটক করেছে স্থানীয় জনতা। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নতুন ভুক্ত মালিথিয়া গ্রামের লাঙ্গলবাঁধ বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংক অফিসের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, মুক্তার হোসেনের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমন সন্দেহ হলে এলাকাবাসী একত্রিত হয়ে অভিযান চালায়। এ সময় ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়। তার কাছ থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজারের পেকুয়া–কুতুবদিয়া নৌরুটে অবশেষে চালু হলো আধুনিক সি-ট্রাক সার্ভিস। রোববার (২৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘এসটি ভাষা শহীদ জব্বার’ নামের অত্যাধুনিক সি-ট্রাকটি। নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন সি-ট্রাকটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, পেকুয়া–কুতুবদিয়া ও কক্সবাজার–মহেশখালী নৌপথে আধুনিক সি-ট্রাক চালুর মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হলো। এতে সময় ও ভোগান্তি কমবে, পাশাপাশি নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত হবে।
নারায়ণগঞ্জের কাঁচপুরে রোববার (২৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে বিএনপির নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলায় দীর্ঘদিন ধরে দুর্নীতি ও মাদক ব্যবসা একটি বড় সমস্যা হিসেবে গড়ে উঠেছে। কারা করেছে, কীভাবে করেছে, এগুলো আপনারা সবাই জানেন। তারেক রহমান আরও বলেন, নারায়ণগঞ্জ শহরের অন্তত ২০টি স্পটে মাদক ব্যবসা বিস্তার পেয়েছে। আমরা সেগুলোকে নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসব। শুধু মাদক নয়, দুর্নীতিকেও আমরা নিয়ন্ত্রণ করতে চাই। কারণ, দুর্নীতি ও অপরাধ মূলত দেশের যুব সমাজ ও অর্থনৈতিক উন্নয়নের পথে অন্তরায় সৃষ্টি করে।