লক্ষ্মীপুরে ৫৫ কেজি গাঁজা ও একটি পিকআপভ্যানসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় র্যাব-১১ অভিযান চালিয়ে তাদের আটক করে।
চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
লক্ষ্মীপুর শহরের এলজিইডি এলাকায় ড্রাম ট্রাকের চাপায় ১০ বছর বয়সী শিশু আফরিন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক রাজু গুরুতর আহত হয়েছেন।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ। অভিযুক্তের নাম রায়হান কবির ইমন।
কক্সবাজারের রামুতে মোহাম্মদ বাবুল (৪০) নামে এক ইজিবাইক (টমটম) চালককে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকার একটি কৃষি জমি থেকে তার মরদেহ দেখতে পায় স্থানীয় কয়েকজন। নিহত বাবুল উপজেলার রশিদনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গুলালির জুম এলাকার আব্দুস সালাম বৈদ্যের ছেলে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা ও চর্চায় বিশ্বাসী। আমরা মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি, কথা বলার অধিকারকে সম্মান করি এবং উদার মনোভাব নিয়ে শান্তি ও শৃঙ্খলার সঙ্গে সহাবস্থানে বিশ্বাস করি। তিনি বলেন, সুশিক্ষা ছাড়া দেশের শিশুরা কখনোই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে না। তাই সর্বাগ্রে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দেবালয়ে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাহাজ্জুদ নামাজের পর ভোটকেন্দ্রে থাকার আহ্বান আসলে ভোটকেন্দ্র দখল ও সিল মারার পরিকল্পনারই ইঙ্গিত। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ আগাম ভোট কারচুপির ছক কষছে। তবে ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দেবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এসময় তিনি এনসিপির প্রার্থী মাহবুব আলমের পক্ষে শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা করেন। মাহবুব আলম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই এবং রামগঞ্জ উপজেলা বিএনপির ইছাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের ছেলে।
সিরাজগঞ্জের সদর উপজেলার বহুলি ইউনিয়নের ডুমুর ইছা গ্রামে সোমবার রাত আটটার দিকে জামায়াতের মিছিল থেকে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদলের ছয় কর্মী গুরুতর আহত হয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন। আহতরা হলেন, সাকিব সেখ, মঈন উদ্দিন, রিফাত সেখ, রিফাত হোসেন, রানা আহমেদ ও হিমেল সেখ। তারা বর্তমানে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার তেঁতুল বাড়ি এম এম ওবায়েদুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও তেঁতুল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা। এসময় তিনি অনুষ্ঠানের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ বলেছেন, পৃথিবীর কোনো দেশে আমেরিকা ইসলামি দলের নেতৃত্বে সরকার গঠন করতে চায় না।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও বাংলাদেশে সামাজিক সুবিচার কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তিনি অভিযোগ করেন, অতীতে ক্ষমতায় থাকা অনেকেই জনগণের ঘুম হারাম করেছে এবং বর্তমানে যারা ক্ষমতায় নেই, তারা সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। সোমবার (২৬ জানুয়ারি) দাগনভুঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নে নির্বাচনী কর্মসূচিতে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়। সকালে আমু ভূঞা বাজার থেকে শুরু করে প্রতাপপুর, দিঘীর পাড়, মৌলভীবাজার ও বৈরাগীর হাটসহ বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিক গণসংযোগ করেন তিনি। বেলা ১১টায় দিঘীর পাড়ে মহিলাদের সঙ্গে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে শতাধিক নারী অংশগ্রহণ করেন। বিকেলে স্থানীয় বাজার ও বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়, এবং সন্ধ্যায় গজারিয়া বাজারে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের বোয়ালখালীতে আসন্ন সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণা সভার অদূরে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাগেরহাটে ২ কেজি গাজা ও ২০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা।
নেত্রকোণার মদন পৌর সদরে নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় কর্মরত এক পুলিশ পরিদর্শকের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন