শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, শিক্ষা হচ্ছে আলোকচ্ছটা; শিক্ষার আলো সূর্যের মতো উজ্জ্বল। শিক্ষিত ব্যক্তি শুধু নিজেকে আলোকিত করেন না, চারপাশকে আলোকিত করেন। শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দেশবরেণ্য বীরমুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব এবং সাবেক প্রধান শিক্ষক মো. আফরোজ হোসেন সিদ্দিকীকে আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাটোরে দশদলীয় জোট মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী। রবিবার সকাল তেবাড়িয়া হাট এলাকায় তার ধারাবাহিক প্রচারণার চতুর্থ দিন অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে অধ্যাপক ইউনুস আলী সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করার জন্য ভোটের গুরুত্ব অপরিসীম। জনগণের ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচিত হলে দেশ ও এলাকার উন্নয়ন নিশ্চিত হবে, এমনটাই তার মূল বক্তব্য ছিল।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী নির্বাচনে নাটোরবাসী ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রতি আস্থা রেখে তাঁকে বিপুল ভোটে জিতাবে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে এলাকায় দ্রুত উন্নয়ন করবে। রবিবার সকালে নলডাঙ্গার মাধনগর ইউনিয়নের হালতী গ্রামে নির্বাচনী প্রচারণার এক সভায় দুলু বলেন, এখানে হাজার হাজার একর জমি বর্ষার সময় পানিতে ডুবে যায়; আগে এমপি বা মন্ত্রী থাকবার সময় আমি এই হালতির বিলের মধ্য দিয়েই সাব-মারসিবল রোড নির্মাণ করিয়েছিলাম। পুনরায় সুযোগ পেলে এই হালতী বিলকে এক ফসলি জমি থেকে আমরা তিন ফসলি জমিতে রূপান্তর করার জন্য একটি পৃথক প্রকল্প নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।
বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সিরাজগঞ্জে করোনাকালীন সময়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মিত একটি আস্থায়ী বেসিন ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁর সন্তান আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ঝিনাইদহের আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
বাগেরহাটে শৌচাগার থেকে মুসলিমা খাতুন সীমা(২৮) নামের এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উজেলার যাত্রাপুর উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ির শৌচাগার থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মুসলিমা খাতুন সীমা(২৮) যাত্রাপু
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আট কর্মকর্তা-কর্মচারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৫ জানুয়ারি) সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুনশী আব্দুল মজিদ শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিন তারা আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও স্মরণসভা ২৪ জানুয়ারি রাত ৮টায় চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের গাজীরটেক মোড়ের বেপারি বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে জনস্বাস্থ্য রক্ষায় ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (FOPL) সম্পর্কিত আন্তর্জাতিক অভিজ্ঞতা ও করণীয় শীর্ষক এডভোকেসি সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নওগাঁ নিরাপদ খাদ্য অফিসারের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মাগুরার শ্রীপুরে গণভোট বিষয়ে ‘ইতোমধ্যে গৃহীত প্রচার-প্রচারণা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং আগামী ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রচারণা কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মূহিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলায় গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনা ও অপমৃত্যুর পৃথক তিনটি ঘটনায় এক শিশু, এক গৃহবধূ এবং এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের তিন দিন পর এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শেরপুর ও ময়মনসিংহ গারো পাহাড়ি সীমান্তে রাতভর অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র সদস্যরা। ২৪ জানুয়ারি শনিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য ও মাদক উদ্ধার করা হয়।
বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে একই সঙ্গে স্ত্রী ও ৯ মাসের দুগ্ধপোষ্য সন্তানের মৃত্যুতে তৈরি হয়েছে এক হৃদয়বিদারক পরিস্থিতি। কারাগারে বন্দি থাকায় শেষ মুহূর্তে স্ত্রী-সন্তানকে পাশে পাননি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম।