কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ী ও একটি অটোরিকশা জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। সোমবার (১২ জানুয়ারি) ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার সীমান্তসংলগ্ন এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
পরিবেশ দূষণের দায়ে যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়ন এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ চুল্লির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
যশোরের অভয়নগরে ইঞ্জিনচালিত ভ্যান (নছিমন) উল্টে চালক নূর আলী শেখ (২২) নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নছিমনচালক নূর আলী শেখ বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মাসুম শেখের ছেলে।
শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহতের ঘটনার পর বোমা ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধারে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। সোমবার সকাল থেকে বিলাসপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ৪৫টি বোমা সদৃশ বস্তু, ককটেল, বোমা তৈরির সরঞ্জাম ও
নোয়াখালী জেলা সিভিল সার্জনের কার্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিখিত পরীক্ষা বাতিল করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা গ্রহণ এবং নোয়াখালী সিভিল সার্জন ডা. মরিয়ম সিমির বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরীক্ষার্থীরা।
ফরিদপুরের বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। দুর্ঘটনাটি সোমবার দুপুরে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাশী রেল ক্রসিংয়ে ঘটে।
যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের শিপা মনি পরিশ্রমের মাধ্যমে স্বপ্নের আলো জ্বালিয়ে এখন আত্মনির্ভরশীল। তিনি কৃষি, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, মাশরুম চাষ করে পরিণত হয়েছেন একজন সফল নারী উদ্যোক্তায়। স্বীকৃতি পেয়েছেন অভয়নগর উপজেলার অদম্য নারী হিসাবে।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিলভার লাইন গ্রুপ বাগেরহাট জেলার সকল ইউনিয়নে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করেছে। সিলভার লাইন গ্রুপের পরিচালক ও প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক এম.এ.এইচ. সালিমের জ্যেষ্ঠ পুত্র মেহেদী হাসানের নেতৃত্বে প্রতিষ্ঠানটির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
ড্রোন, রকেট ও মিসাইল প্রযুক্তি নিয়ে উদ্ভাবনী গবেষণা করেছেন ক্ষুদে বিজ্ঞানী দেব স্বারতী তীর্থ, কিন্তু অর্থাভাবে থমকে আছে তার গবেষণা। নীলফামারীর জলঢাকা উপজেলার ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী দেব স্বারতী তীর্থের হাত ধরে স্বপ্ন ছুঁয়ে দেখছে ভবিষ্যৎ প্রযুক্তি।
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিনাইদহে শুরু হয়েছে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়।
কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তের শাহজাহান দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। আহত হানিফ হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের ফজল করিমের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা এই অঞ্চলের একটি বড় নদী এবং দীর্ঘকাল ধরে এর কোন সমাধান হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির হিস্যা আদায়ে ভারতের সঙ্গে কার্যকর আলোচনা করা হবে। এটি বিএনপির অঙ্গীকার।