নওগাঁয় সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ফাঁসের ঘটনায় র্যাব ১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ধামুরহাট থানাধীন খরমপুর এলাকা থেকে পলাতক আসামী **আনোয়ার হোসেনকে (৪১) গ্রেপ্তার করা হয়। তিনি খরমপুর, ধামুরহাট, নওগাঁ এলাকার বাসিন্দা এবং মোজাফ্ফর রহমানের পুত্র।
মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন টেকনাফের ৯ বছর বয়সী শিশু হুজাইফা আফনানের অবস্থা এখনও সংকটাপন্ন। বর্তমানে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
পবিত্র রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবীতে নওগাঁয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের মুক্তি মোড়ে, মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে নওগাঁ জেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঘণ্টা ব্যাপি এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেরা সুলতানার (মুন্নি) বিরুদ্ধে ঋণখেলাপিসহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে । ব্যাংক এশিয়া লিমিটেডের দায়ের করা মামলায় তাকে ঋণখেলাপি উল্লেখ করে আদালত রায় দিয়েছেন। একই সঙ্গে প্রায় সাড়ে ৯ কোটি টাকা পরিশোধের ডিক্রি জারি করা হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার আতারপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
চাঁদপুরের শাহরাস্তিতে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মো. নুরুজ্জামান মাল (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সুন্দরবনের কাগাদোবেকী এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি হরিণের মাংস ও প্রায় ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে কোস্ট গার্ড।
চুরির মামলায় বিশেষ অভিযান চালিয়ে সক্রিয় চোরচক্রের ৬ সদস্যকে চোরাই মালসহ গ্রেপ্তার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত খাবার তৈরি ও বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মাদারীপুরে একটি কাভার্ডভ্যানের চাপায় ৩ ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর রেলস্টেশন এলাকায় (চাষাঢ়া রেলস্টেশনের পশ্চিম পাশে) এক বাবুর্চিকে সড়কের ওপর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ইসদাইর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছে ব্যাংক এশিয়া ও ট্রাস্ট ব্যাংক। একই আসনে জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীও পৃথকভাবে নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার (১১ জানুয়ারি) এসব আপিলের তথ্য প্রকাশ করা হয়। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার নির্বাচন কমিশনে শুনানি অনুষ্ঠিত হবে।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ইন্স্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত বিপ্লব চন্দ্র শীল (৩৮) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলীপুর গ্রামের অর্জুন চন্দ্র শীলের ছেলে। তিনি ফেনীর মেটলাইফ এজেন্সির বসুরহাট বাজার ইউনিটের ম্যানেজার ছিলেন।
চট্টগ্রামের বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে ঘুমন্ত এক শারীরিক প্রতিবন্ধী যুবককে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (১২ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম করলডেঙ্গা এলাকায় মো. ইউনুচের নির্মিত পাকা ঘরে এ ঘটনা ঘটে।
হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে দেশের সর্বোত্তর জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কনকনে শীতের তীব্রতা বাড়ছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ, এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮–১০ কিলোমিটার।