| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শার্শা উপজেলায় কুয়াশা ও তীব্র শীতে বোরো চাষিরা বিপাকে

যশোরের শার্শা উপজেলায় টানা ১০ দিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে উপজেলাজুড়ে বোরো ধানের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। চারা বিবর্ণ হয়ে হলুদ ও লালচে রং ধারণ করছে। এ সময়ে যেসব কৃষক বোরো ধানের বীজতলায় ধান ফেলেছিলেন, তাদের অনেকের চারা অঙ্কুরোদগম হয়নি। ফলে তাদের আবার বীজতলা তৈরি করতে হবে।

বিস্তারিত...

সাংবাদিক রানা প্রতাপ হত্যা: কেন—জানে না কেউই

যশোরের মনিরামপুরে সাংবাদিক ও বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগীকে নৃশংসভাবে হত্যার একদিন পার হলেও এখনো পর্যন্ত হত্যার মোটিভ উদ্ঘাটন হয়নি। নেই কোনো আটক। হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য ছিল, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য জানাতে পারেনি পরিবার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী।

বিস্তারিত...

ঠাকুরগাঁও সরকারি হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ, বাইরে চড়া দাম

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য জলাতঙ্কের প্রতিষেধক টিকাদান বন্ধ হয়ে গেছে। গত এক সপ্তাহ ধরে হাসপাতালের টিকাদান কেন্দ্রে ঝুলছে তালা। সরকারি সরবরাহ না থাকায় সাধারণ রোগীদের বাজার থেকে চড়া মূল্যে টিকা কেনার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ।

বিস্তারিত...

৪৪ জেলায় শৈত্যপ্রবাহ, কুয়াশা ও ঠান্ডা অব্যাহত থাকার আভাস

বাংলাদেশে দেশের ৪৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মাঝারি থেকে ঘন কুয়াশা এবং ঠান্ডার তীব্রতা আগামী দিনগুলোতে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

চট্টগ্রামে খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু !

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে খতনা করাতে গিয়ে মোহাম্মদ মোস্তফা নামে সাত বছর বয়সি এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

নওগাঁয় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা নতুন মাত্রা পেয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁ জেলায়। বুধবার (৭ জানুয়ারি) জেলার বদলগাছী উপজেলায় তাপমাত্রা নেমে আসে ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমের সর্বনিম্ন বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

রাজধানীতে অচেতন অবস্থায় উদ্ধার নারী ঢামেকে মৃত্যু

রাজধানীর হাজারীবাগ থেকে অজ্ঞাতনামা এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হাজারীবাগের ঝাউচর গুদারাঘাট এলাকা থেকে ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিস্তারিত...

৮ লাখ টাকার হেরোইনসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮৫ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা।

বিস্তারিত...

ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যায় তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ছিনতাইয়ের উদ্দেশ্যে ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিন আসামি।

বিস্তারিত...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের রঘুনাথ বাজার এলাকার জেলা বিএনপির দলীয়

বিস্তারিত...

দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার পদত্যাগ

রংপুরের বদরগঞ্জে দলীয় নেতাদের দুর্নীতিসহ নানা কারণে ক্ষুব্ধ হয়ে দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করেছেন গোলাম রব্বানী নামে বিএনপির এক নেতা। পদত্যাগ করা ওই নেতা উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে বদরগঞ্জের লোহানীপাড়া ইউনিয়নের মণ্ডলের হাট বাজারে দুধ

বিস্তারিত...

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে চার মাস বয়সী একশিশুর মৃত্যু, ৩ বসতঘর পুড়ে ছাই

লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকান্ডে একটি বসতঘরে থাকা আয়াত নামে ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আগুনে ৩টি তঘর পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নরিমপুর এলাকার মধ্য টামটা ইয়াছিন মজুমদার বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আয়াত একই বাড়ির দুলাল মিয়ার ছেলে।

বিস্তারিত...

গোপালগঞ্জে ‘ভোটের গাড়ি’ প্রচারণা কার্যক্রম শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬-এর গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গোপালগঞ্জ ও কোটালীপাড়ায় প্রচারণা কার্যক্রম চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।

বিস্তারিত...

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নানা ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে সরেজমিন অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে দুদকের রাঙ্গামাটি জেলা সমন্বিত কার্যালয়ের একটি দল এই অভিযান পরিচালনা করে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪