ফরিদপুরের ভাঙ্গা এলাকায় শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভয়াবহ ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে তিনজন নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার স্থান ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকা।
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনায় এক কর্মচারী নিহত হয়েছেন। তবে যাত্রার অপেক্ষায় থাকা ১৯৪ জন পর্যটক অল্পের জন্য নিরাপদে রক্ষা পেয়েছেন।
উত্তরের জেলা কুড়িগ্রামে ঘন কুয়াশা এবং তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঠান্ডাজনিত অসুবিধায় খেটে খাওয়া দিনমজুর, নৌকার মাঝি, কৃষি শ্রমিক এবং রিকশা-ভ্যান চালকরা এখন কার্যত আয় বন্ধের মুখে পড়েছেন। খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন মানুষ, কিন্তু ঠান্ডাজনিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা।
কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে ভক্তদের দানে আবারও বিপুল অর্থের সন্ধান মিলেছে। প্রায় তিন মাস ২৭ দিন পর শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টায় মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হলে সেখানে পাওয়া যায় ৩৫ বস্তা ভর্তি নগদ টাকা।
কক্সবাজারে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষ উদ্যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে বহিরাগতদের ইটপাটকেল নিক্ষেপে জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের কনসার্ট পণ্ড হয়ে গেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার পর স্কুল চত্বরে এ ঘটনায় আয়োজক কমিটির আহ্বায়কসহ অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে মহাসড়কের ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায়।
যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে ভারতীয় মাদকসদৃশ সিরাপসহ হাবিবুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২১ বিজিবি)। অভিযানটি শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পুটখালী গ্রামের কানাইখাল পাড়া এলাকায় পরিচালিত হয়।
কুষ্টিয়ার ভেড়ামারায় লালনশাহ সেতু মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার(২৬ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,হাবিবুর রহমানের ছেলে মোঃ সিয়াম শেখ(১৬), আব্দুল কুদ্দুচের ছেলে আব্দুর রশিদ (১৬), তাদের বাড়ি মিরপুর উপজেলার বিজয়নগরে।তারা দুজনেই ভেড়ামারা মনি পার্ক ঘুরে মটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
বগুড়ার দুপচাঁচিয়ায় অনলাইনে জুয়া খেলার মুদ্রা কেনাবেচার ১০ লাখ টাকার ভাগাভাগি নিয়ে বিরোধে বন্ধুদের হাতে খুন হন ব্যবসায়ী পিন্টু আকন্দ (৩৮)। পুলিশ জানিয়েছে, আজ শুক্রবার আদালতে আসামিদের স্বীকারোক্তির বরাতে তথ্যটি জানা গেছে।
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে সীমান্তে তাদের ঠেলে দিয়ে বিএসএফ চলে যায়। পরে তারা দর্শনা বাজারে অবস্থান নেন।
বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার নন্দীগ্রাম কলেজপাড়ায় এক লাখ টাকা নিতে এসে ভুয়া সেনা সদস্য শ্রী সাগর কুমার নামে একজন স্থানীয়দের হাতে আটক হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। সেনা সদস্য পরিচয় দেওয়া আটক ব্যক্তি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাদরন্ড গ্রামের মৃত জোগেন্দ্রনাথের ছেলে।
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে এ রুটে
বান্দরবানে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে।রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল
চট্টগ্রাম নগরীতে ২০২২ সালের ডিসেম্বরে তিন হাজার স্মার্ট মিটার বসানোর পাইলট প্রকল্পের প্রশিক্ষণের জন্য চট্টগ্রাম ওয়াসার চার কর্মকর্তা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। প্রকল্পটি ৫ কোটি ৭৯ লাখ টাকায় হাতে নেওয়া হয়েছিল।