| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বগুড়ায় ডেঙ্গু ঠেকাতে মাঠে নামলেন নগর প্রশাসক

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিকল্পিত পদক্ষেপ নিয়েছে বগুড়া সিটি কর্পোরেশন। জনসচেতনতা বাড়াতে র‌্যালি করে মশার বিস্তার রোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নগরবাসীর সম্মিলিত উদ্যোগ বাস্তবায়নে মাঠে নেমেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সহ সভাপতি এম আর ইসলাম স্বাধীন।

বিস্তারিত...

লবণাক্ততা ও বেড়িবাঁধ সংকটে শ্যামনগরে জনদুর্ভোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামে লবণ পানি উত্তোলন বন্ধ, কৃষিজমি রক্ষা এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

মেঘনায় বালু উত্তোলনের সময় ড্রেজার জব্দ, আটক ৩

চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনটি ডেজার জব্দ করা হয়েছে। এ সময় আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

দাগনভূঞায় নিজ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফেনীর দাগনভূঞা পৌর শহরে নিজ বসতঘর থেকে ইমরান আহমেদ রিফাত (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ করিমপুর এলাকার ইউনুস ডাক্তার বাড়ির নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

মামলা প্রত্যাহার সহ ওসির অপসারণ দাবিতে বিক্ষোভ

চাঁদপুরের ফরিদগঞ্জে সংসদ সদস্য এম এ হান্নানের সমর্থক ও নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে এবং মামলার বাদীকে গ্রেপ্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

শ্যামনগরে বজ্রপাতে চিংড়ি চাষীর মুত্যু

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে আব্দুল হাকিম (৩০) নামে এক চিংড়ি চাষীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) দুপুর ২টার দি‌কে উপ‌জেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

বিস্তারিত...

হরিণ ধরতে গিয়ে শিকারি নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে সর্তা বিট এলাকায় হরিণ শিকারে গিয়ে গুলিবিদ্ধ হয়ে এক শিকারি নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার খিরাম ইউনিয়নের পূর্ব পাশে রাউজানের হলুদিয়া রাবারবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ৩১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী পালিয়ে যান।

বিস্তারিত...

মোল্লাহাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০টায় মোল্লাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়।

বিস্তারিত...

মেহেরপুর সীমান্তে শূন্যরেখায় আটকে ছয়জন শিশুসহ

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ-ইনের চেষ্টার ঘটনায় এক শিশুসহ ছয়জন মানুষ দুই দেশের সীমান্তের শূন্যরেখায় আটকে পড়েছেন। তীব্র গরম, খাবার ও বিশুদ্ধ পানির সংকট এবং অনিশ্চয়তার মধ্যে তাদের সময় কাটছে বলে জানা গেছে।

বিস্তারিত...

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জেবিএসটিইউ) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. আমির হোসেন।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে কুখ্যাত ডাকাত আজিম ও তার দুই সহযোগী আটক

লক্ষ্মীপুরের রামগতিতে ১ টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লক্ষ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম ও তার দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।

বিস্তারিত...

নওগাঁয় হবে লেখক সম্মেলন

নওগাঁয় চর্যাপদের অন্যতম কবি কাহ্নপার নামে প্রবর্তিত ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদান উপলক্ষে আগামী ৩০ ও ৩১ অক্টোবর দুই দিনব্যাপী লেখক সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা বাড়াতে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে শনিবার সকালে র‍্যালি ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

বিস্তারিত...

শ্রীপুরে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩

মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে মোবাইল রিচার্জকে কেন্দ্র করে তারাউজিয়াল ও দ্বারিয়াপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। এ সময় দুটি দোকানঘর ও একটি বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪