| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৭ জেলে অপহরণ

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মুক্তিপনের দাবিতে সাত জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। রবিবার (৭ ডিসেম্বর) আত্মসমর্পনকৃত জলদস্যু ডন বাহিনীর পরিচয়ে স্বশস্ত্র ১০ জন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ এলাকার হাঁসখালী, চেলাকাটা, হেতালবুনি খাল থেকে তাদের অপহরণ করে।

বিস্তারিত...

মনোনয়ন না পেলেই বিরোধিতা করে কেন, প্রশ্ন বিএনপি প্রার্থীর

“মনোনয়ন ঘোষণার আগে মনোনয়নপ্রত্যাশীরা বলেছেন, ধানের শীষ প্রতীক যে পাবে আমরা তার সাথেই থাকবো। কিন্তু মনোনয়ন ঘোষণার পর এখন কেন বলছেন ‘এ মনোনয়ন মানি না’? — এমন প্রশ্ন তুলেছেন বাউফল বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি শহিদুল আলম তালুকদার।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

লক্ষ্মীপুরে এক সপ্তাহ বিরতির পর আবারও অবৈধ ইটভাটায় অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জের মহানগর ইটভাটায় অভিযান চালিয়ে পুরোপুরি ভাটা গুড়িয়ে দেওয়া হয়।

বিস্তারিত...

ঝিনাইদহে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

পরিচ্ছন্ন জেলা গড়তে এবং জনদুর্ভোগ কমাতে ঝিনাইদহে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন ঝিনাইদহের স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস–২০২৫ উপলক্ষে রাঙ্গামাটিতে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বিস্তারিত...

জোট মনোনয়ন প্রত্যাশীর ‘আপত্তিকর মন্তব্যে শোকজ

লীয় শৃঙ্খলা ভঙ্গ ও আপত্তিকর বক্তব্যের অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের মনোনয়ন প্রত্যাশী মুফতি মনির হোসাইন কাসেমীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দল। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

ধর্মীয়, সামাজিক ও পারিবারিক শিক্ষায় ঘাটতির কারণে দুর্নীতি হচ্ছে : নারায়ণগঞ্জ ডিসি

আমাদের ধর্মীয় শিক্ষায়, সামাজিক শিক্ষায়, পারিবারিক শিক্ষায় ঘাটতি আছে। যার কারণে প্রত্যেক জায়গাতেই কমবেশি দুর্নীতি হয়ে থাকে। সুযোগ পেলেই ক্ষমতার অপব্যবহার করি। এখন থেকে যার যার জায়গা থেকে আমরা খারাপ প্র্যাকটিস করব না।

বিস্তারিত...

ভাঙ্গায় বেগম রোকেয়া দিবস উদযাপিত, পাঁচ অদম্য নারী পেলেন সম্মাননা

ফরিদপুর জেলার ভাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে র‍্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

সিরাজগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িবহরে বিএনপি’র হামলা, আহত ১৫

সিরাজগঞ্জের কাজিপুরে জেলা জামায়াতের আমির ও দলটির সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) আসনের প্রার্থী মাওলানা শাহিনুর আলমের গাড়ি বহরে হামলা চালিয়েছে বিএনপি নেতা-কর্মিরা। এতে অন্তত ১৫ জামায়াত নেতা-কর্মি আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল।

বিস্তারিত...

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, আজও তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ে শীতের তীব্রতা যেন প্রতিদিনই নতুন রূপ নিচ্ছে। ডিসেম্বরের শুরু থেকেই উত্তরবঙ্গজুড়ে যে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছিল, তার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দেশের শীতলতম স্থান তেঁতুলিয়া। টানা চার দিন ধরে এখানকার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই আটকে আছে। দিনের শুরুতেই হিমেল বাতাস আর শিরশিরে ঠান্ডায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে।

বিস্তারিত...

চট্টগ্রামে নিজ বাসা থেকে এপিবিএন সদস্যের লাশ উদ্ধার

নগরীর বায়েজিদ থানাধীন চক্রেসো আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-৯) এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম নাঈম বিশ্বাস (২৫)।

বিস্তারিত...

ভাটারায় ফ্ল্যাট থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর ভাটারা থানার বিসমিল্লা রোডের একটি ফ্ল্যাটের দরজা ভেঙে আপন (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) শিক্ষার্থী ছিলেন।

বিস্তারিত...

অবহেলায় জীর্ণ রোকেয়া স্মৃতিকেন্দ্র

আজ ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবস—বাংলার নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী। দিনটি ঘিরে রংপুরের পায়রাবন্দে প্রশাসনের প্রচেষ্টা থাকলেও স্মৃতিকেন্দ্র ও তার ধ্বংসপ্রায় বাস্তভিটায় সংস্কারের তেমন অগ্রগতি নেই।

বিস্তারিত...

শেরপুর পৌরসভা পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার

৮ ডিসেম্বর সোমবার শেরপুর পৌরসভা পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।

বিস্তারিত...

উন্নয়ন ত্বরান্বিত করতে সমন্বয়ের আহ্বান বিভাগীয় কমিশনারের

শেরপুরে জেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। সোমবার (৮ ডিসেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত সভায় তিনি শেরপুরসহ ময়মনসিংহ বিভাগের নাগরিক সুবিধা সহজীকরণ ও সার্বিক উন্নয়ন বাস্তবায়নে সকলের সমন্বিত সহযোগিতা কামনা করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪