| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ঝিনাইদহ জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল‌১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে মধ্যযুগীয় কায়দায় ফখরুল ইসলাম মনজু ওরফে বলি (২৫) নামে এক যুবককে পিটিয়ে-কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। পুলিশ বলছে, নিহত যুবক একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

বিস্তারিত...

শৈলকুপায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি

ঝিনাইদহের শৈলকুপায় একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। নাইটগার্ডকে মারধর করে বেঁধে রেখে লুট করে নিয়ে গেছে স্বর্ণের গহনা। সোমবার (৮ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে শৈলকুপা উপজেলা শহরের থানা রোডে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

মৌলভীবাজারে ১২ বধ্যভূমি অরক্ষিত

মৌলভীবাজার জেলার ২০টি বধ্যভূমির মধ্যে ১২টি বছরের পর বছর অযত্ন-অবহেলায় পড়ে আছে। স্বাধীনতার ৫৪ বছর পরও বেশ কয়েকটি স্থানের সঠিক চিহ্নিতকরণ ও সংরক্ষণ কাজ হয়নি। বিজয় দিবস ছাড়া বছরের বাকি সময় এসব বধ্যভূমিতে ঝোপঝাড়ে ভরে থাকে, দেখা যায় না কোনো পরিচর্যার চিহ্ন।

বিস্তারিত...

রাকাব এমডিকে ঘিরে তীব্র অস্থিরতা

গত অর্থবছরে ১৩২ কোটি টাকা লোকসান করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়াহিদা বেগমের অদক্ষতা, অনিয়ম ও একক সিদ্ধান্তে ব্যাংক পরিচালনার কারণেই এই ক্ষতি হয়েছে বলে অভিযোগ পরিচালনা পর্ষদের। এতে ব্যাংকজুড়ে অস্থিরতা, বিভেদ ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

পঞ্চগড়ে টানা তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জেলার বিভিন্ন স্থানে বইছে কনকনে হিমেল বাতাস, আর টানা তিন দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দিন–রাতের তাপমাত্রার বিশাল পার্থক্য মানুষের শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।

বিস্তারিত...

সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ

নাটোরের নলডাঙ্গা ও লালমনিরহাটের হাতীবান্ধায় সারের সংকট ও অতিরিক্ত দামের অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। রোববার সকালে শুরু হওয়া এ কর্মসূচি উপজেলা প্রশাসনের আশ্বাসে তুলে নেওয়া হয়।

বিস্তারিত...

র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ আটক

খুলনার সোনাডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪) র‍্যাব-৬-এর হাতে গ্রেফতার হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে যশোর শহরের নাজিরশংকরপুর জিরো পয়েন্ট এলাকায় র‍্যাবের যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতার পলাশ গোবরচাকা এলাকার সুলতান তালুকদারের ছেলে।

বিস্তারিত...

আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বিএনপির রহমাতুল্লাহ

বরিশাল নগরীর দপ্তরখানা এলাকায় ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত চারটি দোকান ও একটি বসতবাড়ি পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

বিস্তারিত...

শেরপুর সীমান্তে ৬ হাজার ভারতীয় সাবান জব্দ

শেরপুরের শ্রীবরদীতে চোরাকারবারি চক্রের গুদামজাতকৃত বিপুল পরিমাণ ভারতীয় ডাভ সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বিকেলে ময়মনসিংহ ব্যাটালিয়ন–৩৯ বিজিবির কর্ণজোড়া বিওপির একটি টহল দল সিংগাবরুনা ইউনিয়নের বড়ইকুচি পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিস্তারিত...

মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন দুই উপদেষ্টা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার সকাল ১১টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়েছে এক মাদক ব্যবসায়ী। আহত পুলিশ কর্মকর্তা বাবর আলী বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়িতে সহকারি টাউন উপপরিদর্শক ( এটিএসআই) পদে কর্মরত আছেন।

বিস্তারিত...

চাঁদপুর সদরের আরএমও ডা.আসিবুলকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

২০১৮ সালে মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকার মো. কামাল হোসেন দুলাল তার প্রতিবন্ধী মেয়ে হেলেনা আক্তার (৩০) কে হত্যার ঘটনায় মতলব উত্তর থানায় মামলা করেন।

বিস্তারিত...

লাঙ্গল ছেড়ে হাত পাখায় গোলাম মসিহ্

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে নতুন উত্তাপ তৈরি হয়েছে। দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত থেকে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা গোলাম মসিহ্ এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন

বিস্তারিত...

শাহরাস্তিতে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

চাঁদপুর শাহরাস্তিতে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪