| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যশোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

রোববার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে যশোরের ধর্মতলা রেলক্রসিং এলাকায় ঢাকা গামী নকশী কাঁথা ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক ৩০–৩৫ বছর, কিন্তু তার নাম বা ঠিকানা এখনো জানা যায়নি।

বিস্তারিত...

ঝিনাইদহে বিলুপ্ত প্রজাতির অ্যালবিনো গোখরা সাপ হত্যা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে বিরল প্রজাতির একটি হলুদ সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) রাতে সাপটি চোখে পড়ে স্থানীয়দের। ভয়ে তারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে মৃত সাপটি ফ্রিজে সংরক্ষণ করে জাদুঘরে প্রদর্শনের প্রস্তুতি নেওয়া হয়।

বিস্তারিত...

শ্রীপুরে শিল্পাঞ্চলের বিস্তারে বিলীন হচ্ছে খেজুর গাছ

গাজীপুরের শ্রীপুর যেখানে এক সময় শীতের সকালে খেজুর রসের মিঠে সুবাস ভেসে বেড়াত, সেই অঞ্চলেই এখন রসের হাঁড়ি খুঁজে পাওয়া দুর্লভ। বিস্তীর্ণ শিল্পাঞ্চল, আবাসন প্রকল্প আর অনিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে দ্রুত কমে যাচ্ছে খেজুর গাছ। ফলে রস সংগ্রহকারীদের (ফিতেওয়ালা) সংখ্যা যেমন কমছে, তেমনি কমে যাচ্ছে শ্রীপুরবাসীর প্রিয় শীতকালীন ঐতিহ্য—তাজা খেজুর রস।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি নিয়ে দুই গোষ্ঠীর বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেলে শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

দীর্ঘদিন পলাতক দিপু–পাপিয়া দম্পতি অবশেষে গ্রেপ্তার

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির বড় অঙ্কের ঋণখেলাপি মেসার্স সাসকো টেক্স (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিয়ার রহমান দিপু ও পরিচালক তাঁর স্ত্রী পাপিয়া রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর মিরপুর পল্লবী ডিওএইচএস এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

বিস্তারিত...

বন্দরে তিতাসের অভিযান: চুনা কারখানা গুড়িয়ে দিল তিতাস

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে শত শত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি কুতুবপুর এলাকায় একটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে।

বিস্তারিত...

কাঁচপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় রমনা থেকে কাঁচপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সোনারগাঁ থানা আওয়ামী লীগের সহসভাপতি মোশাররফ হোসেনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ নয়: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা

ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ রাখার কোনো প্রয়োজন নেই বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, ভূমিকম্প যেকোনো সময় হতে পারে, তাই আতঙ্কের বদলে সতর্কতা ও প্রস্তুতিই এখন সবচেয়ে জরুরি। বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনাও পাঠানো হয়েছে।

বিস্তারিত...

বগুড়ায় হাইওয়ে পুলিশের কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশ

সড়ক নিরাপত্তা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

নাশকতা মামলায় আ’লীগ নেতার সঙ্গে জামায়াত নেতার নাম, থানাগেটে বিক্ষোভ

শেরপুরের শ্রীবরদীতে নাশকতার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের

বিস্তারিত...

শার্শার সাব্বির মাত্র ২ লাখ টাকা হলেই পঙ্গুত্ব থেকে মুক্তি পেতে পারে

যশোরের শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নের সম্মন্ধকাঠি গ্রামের ভ্যানচালক নুরুজ্জামান এর ছেলে সাব্বির (২৩) চার বছর ধরে পঙ্গুত্ব বহন করে চলেছে।

বিস্তারিত...

জিয়াউর রহমান স্বাধীনতার পর ক্ষমতার লোভ দেখাননি: ব্যারিস্টার হেলাল

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ১৯৭১ সালে যখন তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থতার পরিচয় দিচ্ছিল, সেই কঠিন সময়ে দেশপ্রেম ও জনগণের প্রতি দায়িত্ববোধ থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় জীবন-পরিবারের ঝুঁকি নিয়েই তিনি এ ভূমিকা পালন করেন।

বিস্তারিত...

বাউল-ভক্তদের পানিতে চুবাল ‘তৌহিদি’ জনতা

মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে আটককে কেন্দ্র করে তৌহিদি জনতা ও বাউল–ভক্তদের

বিস্তারিত...

মওদুদীবাদীরা যে ইসলামের কথা বলে তা বোকাস ইসলাম: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে দলের মনোনীত প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মওদুদীবাদীরা যে ইসলামের কথা বলে সেটা বোকাস ইসলাম। আসল ইসলাম মদিনার ইসলাম, আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। রোববার সন্ধ্যায় পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪