| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে লঞ্চ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ নৌরুট দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী লঞ্চযোগে যাতায়াত করেন। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে উঠছেন ঢাকাসহ আশপাশের জেলার যাত্রীরা।

বিস্তারিত...

রামপালে গ্রামবাসীর খালের বাঁধ অপসারণ করায় প্রতিপক্ষের মামলা

বাগেরহাটের রামপাল উপজেলার কাষ্টবাড়িয়া-চিত্রা গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত একটি খালের বাঁধ অপসারণ করেছে গ্রামবাসী। এ ঘটনায় সরকারি খালের বাঁধ কেটে দেওয়ার অভিযোগে প্রতিপক্ষ মামলা করে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

বিস্তারিত...

জয়পুরহাটে ভারত সীমান্তে বিএসএফের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা

ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আবারও আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবির বাধায় সেই চেষ্টা বন্ধ হয়ে যায়।

বিস্তারিত...

ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে পলাতক ৮ আসামি গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ৮ আসামিকে গ্রেপ্তার করেছে। বুধবার (৩ জুন) উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

বিস্তারিত...

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশাকে ‘আপা’ বলে সম্বোধন করায় বনফুল অ্যান্ড কোম্পানির তাজপুর শাখার এক কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, “মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করি। মুক্তিযুদ্ধের বিপক্ষে যদি কোনো দল বা ব্যক্তি, যেই হোক না কেন, মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা করে, তাহলে প্রয়োজনে আরেকটি গণঅভ্যুত্থান হবে। কিন্তু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে অসম্মান করতে দেওয়া হবে না। প্রয়োজনে তাদের পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে।”

বিস্তারিত...

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে শুভ দেওয়ান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে মিরপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১, আহত ৭

পটুয়াখালীর বাউফলে পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানোর খরচের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রবিন হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।

বিস্তারিত...

জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিস্তারিত...

কুষ্টিয়ায় মাদকের টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ

কুষ্টিয়া শহরতলীর কানাবিল মোড় এলাকায় মাদকের টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মিম খাতুন (২২) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এ হত্যাকাণ্ড তার স্বামী আকাশ ঘটিয়েছে বলে নিহতের পরিবারের দাবি।

বিস্তারিত...

বুড়িশ্চর বদল চৌধুরী বাড়ি এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে অভিযান

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়নের বদল চৌধুরী বাড়ি এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সংস্কার ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

বিস্তারিত...

চন্দ্রগঞ্জে নয়, সদর উপজেলাতেই থাকতে চায় বশিকপুরবাসী

লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়নকে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় অন্তর্ভুক্ত না করে সদর উপজেলার সঙ্গেই স্থায়ীভাবে রাখার দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বশিকপুর ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

গাংনীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে চোর সন্দেহে আসাদুল আরিফ নামের এক যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী তাম্মি বাদী হয়ে গাংনী থানায় অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে হত্যা মামলা (মামলা নং-৮) দায়ের করেন।

বিস্তারিত...

জামালপুরের ইসলামপুরে দশআনী নদীভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট

জামালপুরের ইসলামপুরে দশআনী নদীর ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া থেকে গাইবান্ধা ইউনিয়নের আগুনের চর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে নদীভাঙনের তাণ্ডব।

বিস্তারিত...

নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট, কারাদণ্ড ও ভেকু জব্দ

নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ও তেবারিয়া ইউনিয়নের রামেশ্বর এলাকায় অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪