জ্বালানি সাশ্রয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শপিংমল খোলা রাখার পরিবর্তে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখতে ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন বিপণিকেন্দ্র ও অ্যাসোসিয়েশনের নেতারা। আগ্রবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ কনফারেন্স
বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা ফজিলা বেগমকে প্রায় সাড়ে তিন বছর পর ফিরে পেয়েছে তার পরিবার। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর সম্প্রতি তার পরিচয় শনাক্ত হওয়ায় পরিবারের সদস্যরা তাকে নিজেদের জিম্মায় নিয়ে যান।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদীর বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নে এক স্কুলশিক্ষক কর্তৃক নিজের সাবেক ছাত্রীকে নিয়ে উধাও এবং পরবর্তীতে বিয়ের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে।
ঠাকুরগাঁও শহরের সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ মো. আল আমিন ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ঠাকুরগাঁওয়ে ১০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মিঠুন আলী (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ঠাকুরগাঁও সুগার মিলের ১ নম্বর গেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিঠুন ওই এলাকার মিল কলোনির (উত্তর হরিহরপুর) মো. ওসমান আলীর ছেলে।
ঠাকুরগাঁও সদর উপজেলায় মশার কয়েল ধরাতে গিয়ে গ্যাস লাইটার ও মোটরসাইকেল বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ বানু বেগম (৪৫) মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্নয়ন বাজেটে বিশেষ অর্থ বরাদ্দের দাবি জানিয়ে গৌরম্ভা ইউনিয়ন পরিষদ প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরাম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলায় ৩৯১ দিন কারাভোগের পর কারামুক্ত হয়ে নিজ বাড়িতে ফিরেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বাড়িতে ফিরে তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি কারাগারে থাকা নিরপরাধ বন্দিদের প্রতিও মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে খুশি মাগুরার লিচু চাষিরা। লিচুগ্রামখ্যাত মাগুরা সদর উপজেলার হাজরাপুর, ইছাখাদা, খালিমপুর, মিঠাপুর, হাজিপুরসহ অন্তত ২০টি গ্রামে এখন লিচুর ভরা মৌসুম। গাছে গাছে ঝুলছে লাল রঙের পাকা, রসালো ও টসটসে লিচু।
তীব্র দাবদাহে যশোরের বেনাপোল ও শার্শা উপজেলায় ব্যাপকভাবে বেড়েছে তালশাঁসের চাহিদা। মধুমাসে বাজারে আম, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলের সমারোহ থাকলেও প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে ও তৃষ্ণা মেটাতে মানুষ বেশি ঝুঁকছেন তালশাঁসের দিকে।
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বিষ্ণুপুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য কফিল ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪৫ জন আহত হয়েছেন।
নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব মহব্বতপুর এলাকায় একটি মেকানিক দোকানে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা, ৭ কেজি গাঁজা ও নগদ অর্থসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাকে হত্যার পর ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক ছেলে জুয়েল মিয়া (৪০) পলাতক রয়েছে। পুলিশ তার স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।
মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের গাংনী উপজেলার ওলিনগর এলাকায় ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।