রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ শুক্রবার (৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে বাসটিকে নদী থেকে উপরে তোলে।
সিরাজগঞ্জের বেলকুচিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মায় পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মাত্র ১৩ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ পরীক্ষা, সাক্ষ্য-প্রমাণ এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।
টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর উপজেলার সীমান্তবর্তী দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কালাম তালুকদার (৬৫) নামে এক ব্যক্তি নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জানিয়েছেন, কারাগারে থাকার সময় তাকে গান শোনাতেন সংগীতশিল্পী ও মানিকগঞ্জের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। জামিনে মুক্তির পর নিজ বাসায় ফিরে জেলজীবনের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে তিনি এ কথা জানান।
কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। জিজ্ঞাসাবাদের জন্য তার মাকেও থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এক বছরেরও বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে নিজ বাসভবন ‘চুনকা কুটিরে’ ফিরেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী। বুধবার (৩ জুন) রাত সোয়া ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রাঘাতে তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে (৪ জুন) বৃষ্টির সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। নিহতরা হলো সদরের আতাহার গ্রামের মো. রাব্বিলের ছেলে আবদুল্লাহ (১৭), শিবগঞ্জের চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের দুবাইপ্রবাসী আব্দুর রবের স্ত্রী মাহমুদা বেগম
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হযরত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জয়পুরহাটের দুই উপজেলায় পৃথক দুটি মর্মান্তিক দুর্ঘটনায় একই দিনে প্রাণ হারিয়েছে দুই শিশু। এর মধ্যে কালাই উপজেলায় পুকুরে ডুবে এবং পাঁচবিবি উপজেলায় পিকনিক বাসের চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে এসব দুর্ঘটনা ঘটে।
শরীয়তপুরের ভেদরগঞ্জে ফুটবল তুলতে পুকুরে নেমে পানিতে ডুবে রিদম (৭) ও রিফাত (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
লক্ষ্মীপুরে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবির জেরে প্রবাসী পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সরকার একের পর এক নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। বর্তমান সরকার যদি জনগণের ওপর এই পীড়নমূলক নীতি বন্ধ না করে, তবে জনগণের দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সকল জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবর।
দুই স্ত্রী ও সন্তান রেখে তৃতীয় বিয়ে করতে না পারার অভিমানে জবেদ আলী ছেড়েছিলেন বাড়ি। তারপর কেটে গেছে দীর্ঘ ৩৮ টি বছর। এই দীর্ঘ সময়ে আবারো করেছেন বিয়ে, গড়েছেন নতুন সংসার, কিনেছেন জমি-জমাও।