নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে সিরাজগঞ্জে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নবগঠিত সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল -আমিনের নেতৃত্বে সিরাজগঞ্জ পৌর শহরের কাঠেরপুল এলাকায় এই ঝটিকা মিছিল বের হয়।
নাটোর সদর উপজেলার মদনহাট গ্রামে সাড়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম নামে এক ফুচকা ব্যবসায়ীকে গণ পিটুনি দিয়ে বেঁধে রাখে পুলিশ।খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে এবং নির্যাতাকে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ১৩ গ্রামের দীর্ঘদিনের ভূমিসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
গাজীপুরের কাপাসিয়ায় একটি লেয়ার মুরগির পোল্ট্রি ফার্মের পানির ট্যাংকে বিষ প্রয়োগ করে সাড়ে তিনশ মুরগি হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামারি মো. ইকবাল হোসেন কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লক্ষ্মীপুরে মিথ্যা মামলায় কারাগারে থাকা বিএনপি নেতা জহির উদ্দিনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (৪ জুন) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
বাগেরহাটের শরণখোলায় কাঠবোঝাই নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে সুজন মোল্লা (৩৮) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
একটি সংগঠন তখনই একটি জনপদের গর্বে পরিণত হয়, যখন তার কার্যক্রম কেবল আনুষ্ঠানিকতা কিংবা বিনোদনের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে সমাজের কল্যাণ, মানবিক মূল্যবোধের বিকাশ এবং প্রজন্মকে ইতিবাচক পথে পরিচালিত করার শক্তিতে রূপ নেয়।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের রুদ্রপুর বিশ্বাসপাড়ার বাসিন্দা ৯১ বছর বয়সী লতিফুন নেসা এখনও কোনো সরকারি ভাতার কার্ড পাননি। বয়স, শারীরিক অবস্থা ও পারিবারিক পরিস্থিতি বিবেচনায় তিনি একাধিক সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসার যোগ্য হলেও আজও কোনো ভাতা না পাওয়ায় এলাকাজুড়ে প্রশ্ন উঠেছে—আর কত বয়স হলে তিনি সরকারি সুবিধা পাবেন?
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী (বার-অ্যাট-ল) কাপাসিয়া প্রেসক্লাব পরিদর্শন করেছেন। বুধবার (৩ জুন) সকালে কাপাসিয়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনের অংশ হিসেবে তিনি প্রেসক্লাবে যান।
গাজীপুরের কাপাসিয়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি পুকুর থেকে খতেজা বেগম (৫৮) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার পশ্চিম কাদশুকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খতেজা বেগম ওই গ্রামের মো. আতাব উদ্দীনের স্ত্রী।
চুয়াডাঙ্গার জীবননগরে যৌতুক না পেয়ে মারধর ও লাথি মেরে স্ত্রীর গর্ভের সাত মাসের সন্তান নষ্ট করার অভিযোগ উঠেছে স্বামী বিপ্লবের (২৪) বিরুদ্ধে।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে সরকারি উন্নয়ন বরাদ্দ পাওয়ার জন্য জনস্বার্থহীন ও অস্তিত্বহীন ধর্মীয় প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করার অভিযোগে নুর হোসেন চৌধুরী আরজু নামে এক বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আগামী ৭ জুনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
হবিগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন।