| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ডাকাত আতঙ্কে নির্ঘুম লক্ষ্মীপুরবাসী, গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলমান ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বিস্তারিত...

বিজিবির প্রতিরোধ, পুশইনের উদ্দেশ্যে জড়ো করা ব্যক্তিদের সরিয়ে নিল বিএসএফ

যশোরের বেনাপোল সীমান্তের শূন্যরেখার সাদিপুর মাঠে পুশইনের উদ্দেশ্যে জড়ো করা কথিত বাংলাদেশিদের তিন দিন পর মঙ্গলবার (২ জুন) বিকেলে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে সীমান্তে বিরাজমান উত্তেজনা কমেছে। তবে তারা অন্য কোনো সীমান্তপথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, নাকি ভারতের ভেতরেই অবস্থান করছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিজিবির দাবি, বেনাপোল সীমান্তে তাদের কঠোর অবস্থানের কারণেই বিএসএফ ওই ব্যক্তিদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

বিস্তারিত...

উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু তাপদাহ অব্যাহত

টানা পাঁচ দিন ধরে কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, রিকশা-ভ্যানচালক, কৃষিশ্রমিক ও পথচারীরা।

বিস্তারিত...

একটা মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই ধরনের অপচেষ্টা যেন সফল না হয়, সে জন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

কুমারখালীতে গভীর রাতে বাল্যবিয়ের আসর পণ্ড করলেন নারী ইউএনও

কুষ্টিয়ার কুমারখালীতে গভীর রাতে একটি বাল্যবিয়ের আয়োজন পণ্ড করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিয়ের সব প্রস্তুতি ভেস্তে যায় এবং উপস্থিত বরযাত্রী ও স্বজনরা ঘটনাস্থল ত্যাগ করেন।

বিস্তারিত...

শিশু মৃত্যুর পর খান জাহান জাহান আলী মাজারের দীঘির কুমির সরানোর সিদ্ধান্ত

বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.) এর মাজার সংলগ্ন দীঘিতে থাকা কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। মাজারে দেশি-বিদেশি দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিস্তারিত...

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল স্ত্রী ও অ্যাম্বুলেন্স চালকের

নড়াইল সদর উপজেলায় মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা যাত্রী জাহানারা বেগম (৫৫) নামে এক নারী ও অ্যাম্বুলেন্স চালক আকবার হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৪ থেকে ৫ জন আহত হয়েছেন।

বিস্তারিত...

কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-রৌহা গ্রামের চকে অরক্ষিত বিদ্যুৎ লাইনের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে এ ঘটনা ঘটলে এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

বিস্তারিত...

পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য, শেষ কবে?

কাগজপত্র ঠিক থাকলেও নানা অজুহাতে দিনের পর দিন পাসপোর্ট না পেয়ে ভোগান্তিতে পড়ছেন সেবাপ্রত্যাশীরা। তবে দালালদের দেওয়া বিশেষ ‘সাংকেতিক চিহ্ন’ থাকলে দ্রুতই পাসপোর্ট প্রস্তুত হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে।

বিস্তারিত...

স্বর্ণের কলসির লোভ দেখিয়ে গৃহবধূকে হত্যা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুড়িয়া এলাকা থেকে উদ্ধার হওয়া অর্ধদগ্ধ এক নারীর মরদেহের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। স্বর্ণের কলসি ও স্বর্ণের পুতুল পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন অর্থ হাতিয়ে নেওয়ার পর গৃহবধূ নাসিমা বেগমকে (৩৫) পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় তান্ত্রিক ও কবিরাজ মো. সামশুল হককে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

হালিশহরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৮০ বছর বয়সী এক বৃদ্ধ মুদিদোকানদারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে হালিশহর আবাসিক এলাকার বি-ব্লক পাবলিক স্কুল মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত ও বিশ্বাসঘাতক

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির বর্তমান কমিটির নেতাদের ‘গুপ্ত জামায়াত’ ও বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ। তবে তার এ বক্তব্যকে জেলা বিএনপির নেতারা ‘ভিত্তিহীন, অযৌক্তিক ও কুরুচিপূর্ণ’ বলে প্রত্যাখ্যান করেছেন

বিস্তারিত...

জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বিএনপি কর্মীর

ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে রানা মিয়া (২৮) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। নিহতের স্বজনদের অভিযোগ, মহানগর জামায়াতের এক নেতার ছেলের ছুরিকাঘাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিস্তারিত...

শিশু মৃত্যুর পর মাজারের দীঘির কুমির সরানোর সিদ্ধান্ত

বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.) এর মাজার সংলগ্ন দীঘিতে থাকা কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। মাজারে আগত দেশি-বিদেশি দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিস্তারিত...

ইয়াবাসহ যুবলীগ নেতার স্ত্রী আটক

টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবাসহ রুবি আক্তার কণা (৩৮) নামে এক নারীকে দুই সহযোগীসহ আটক করেছে পুলিশ। তিনি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জি এস সেলিম সিকদারের স্ত্রী। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, বুধবা

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪