বগুড়ার শেরপুরে প্রেমের টানে ঘর ছেড়ে যাওয়া তরুণী গোলাপি বেগমের (২৮) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে শাহজাহানপুর ও শেরপুরের মাঝামাঝি ফারহানা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে হাইওয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সবুজ শস্যে ভরা কৃষিনির্ভর জনপদ ছিল গাজীপুরের শ্রীপুর। সময়ের প্রবাহে সেখানে গড়ে উঠেছে শতাধিক শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টস, টেক্সটাইল, প্লাস্টিক ও কেমিক্যাল কারখানা। অর্থনৈতিক উন্নয়নের এই জোয়ার এখন যেন পরিণত হয়েছে মাদক, দূষণ ও অপরাধের এক ভয়াবহ ছোবলে।
বগুড়ার আদমদীঘিতে একটি বিড়ালকে গলা কেটে হত্যার অভিযোগে বুলবুলি বেগম (২৬) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের বাসিন্দা।
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করেছে চাঁদপুর জেলা বিএনপি। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় মনোনয়ন নিয়ে বিএনপি ও গণঅধিকার পরিষদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের কপালবেড়া বাজারে এ ঘটনা ঘটে।
নওগাঁর বদলগাছীতে ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করেছে বিএনপি। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে (নবেসুমিল) ২০২৫-২৬ অর্থবছরের ৯৩তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান মিলের ডোঙায় আখ নিক্ষেপের মাধ্যমে উদ্বোধন করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালে সাথী বড়ুয়া (৩৭) নামে এক সিনিয়র স্টাফ নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে হাসপাতালের নার্সদের চেঞ্জিং রুম (পোশাক পরিবর্তন কক্ষ) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, একটি ইসলামী দলের নেতা গতকাল যে বক্তব্য দিয়েছেন, তা জনগণ ভালোভাবে গ্রহণ করেননি। একটি দলের নায়েবে আমীর, অর্থাৎ দায়িত্বশীল ব্যক্তি কিভাবে বলতে পারেন ‘নো হাংকি পাংকি’? এটা কি রাজনৈতিক ভাষা হতে পারে?
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহকে জনসংযোগে গুলি করে সরোয়ার হোসেন প্রকাশ বাবলাকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বিদেশে পলাতক ‘সন্ত্রাসী’ সাজ্জাদ আলীসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে মামলায়।
জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের মুরাদাবাদ ঘাট এলাকায় যমুনা নদীতে বৈদ্যুতিক শকের মাধ্যমে মাছ ধরার অপরাধে মো. রুবেল মণ্ডল (২৫) নামক এক ব্যক্তিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে ।
রাজবাড়ীর গোয়ালন্দে প্রশাসনের অভিযানে প্রায় ৫ মণ বিষাক্ত তিল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মানিকগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিককে কাজে বাধা দেওয়া এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে।
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে অটোরিকশা আরোহী তানু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির মা কুলসুম ও মামা মিল্লাতসহ তিন যাত্রী আহত হয়।