| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নওগাঁর মান্দায় মন্দির কমিটির সংবাদ সম্মেলন

নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের বাঁকাপুর হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন সামাজিক কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বাঁকাপুর সার্বজনীন শিবমন্দির প্রাঙ্গণে আয়োজিত এ সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে দেবত্তর সম্পত্তি সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করা হয়।

বিস্তারিত...

প্রেমিকার বাড়িতে ফাঁসের দড়ি নিয়ে যুবকের অনশন

মানিকগঞ্জের হরিরামপুরে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে ফাঁসের দড়ি নিয়ে অনশন করেছেন রবিউল ইসলাম রবি (২৮) নামে এক যুবক। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার কৌড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

রাজবাড়ীতে দুদকের অভিযানেও থামছে না বিআরটিএ-তে দালালদের দৌরাত্ম্য

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ের বাসিন্দা মো. সুমন শেখ প্রায় এক বছর আগে আক্রামুজ্জামান নামে এক সিল কন্ট্রাক্টরকে সাড়ে আট হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু কাজ না হওয়ায় সেই টাকা ফেরত চাইতে তিনি (বিআরটিএ) কার্যালয়ে আসেন। আর তাতেই চটে যান আক্রামুজ্জামান। চরথাপ্পর ও এলোপাতাড়ি মেরে আহত করেন সুমন শেখকে। বর্তমানে এভাবেই চলছে রাজবাড়ী (বিআরটিএ) কার্যালয়। দালালদের দৌরাত্ম্যে অতিষ্ট সেবাগ্রহীতারা।

বিস্তারিত...

১৫ বছরের বিধ্বস্ত অর্থনীতিতে বাড়িভাড়া বৃদ্ধির সামর্থ্য ছিল না : প্রধান উপদেষ্টা

অবশেষে শেষ হলো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির আন্দোলন। তবে ২০ শতাংশ নয়, আপাতত ১৫ শতাংশ মেনেই শ্রেণিকক্ষে ফিরছেন শিক্ষকরা। তবে সেটিও একবারে নয়—প্রথম ধাপে মূল বেতনের সাড়ে সাত শতাংশ এবং আগামী বছরের জুলাই মাস থেকে বাকি সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিস্তারিত...

মাদারীপুরে দীপ্তি ধর্ষণ ও হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

মাদারীপুরে আলোচিত মাদ্রাসাছাত্রী দীপ্তি ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সাজ্জাদ হোসেন খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বিস্তারিত...

অভয়নগরে ট্রাকের ধাক্কায় নিহত ১

যশোর খুলনা মহাসড়কের মহাকাল ব্রিজের পাশে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ কালাম খান (৫৫), পেশায় সবজি বিক্রেতা।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে পুলিশের নির্বাচনী দায়িত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সদস্যদের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে জেলা পুলিশ লাইনে চতুর্থ পর্যায়ের পঞ্চম ব্যাচের এ কর্মশালার উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

বিস্তারিত...

ঝিনাইদহে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত ৩

ঝিনাইদহ সদর উপজেলার পাঁচমাইল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আলিমুল ইসলাম (২৬) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৬টায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

মেহেরপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে সাপের কামড়ে আলিফ হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। আলিফ খোকসা গ্রামের সৌদি প্রবাসী মানিক হোসেনের ছেলে ও খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

বিস্তারিত...

নাটোরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীকে প্রীতি শুভেচ্ছা ও শুভকামনায় নাটোরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর)

বিস্তারিত...

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন আর নেই

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিস্তারিত...

ময়মনসিংহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২০ অক্টোবর) ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

বিস্তারিত...

নোয়াখালীতে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বাসে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।

বিস্তারিত...

ঝিনাইদহ সীমান্তে নারী শিশু সহ ৭ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী শিশু সহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ২ জন নারী ও ২ জন শিশু রয়েছে। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবি জানিয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪