| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আদর্শিক চেতনার দিক থেকে ছাত্রশিবির সবার চেয়ে আলাদা : শিবির সভাপতি জাহিদ

ঝালকাঠি প্রতিনিধি : ঐতিহাসিকভাবেই ইসলামের বা ইসলামী সংগঠনের বিরোধিতা চলে আসছে। এটা ধারাবাহিক প্রক্রিয়া। যারাই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছে তাদেরই বিরোধিতা করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে তারা নিজেদের ঈমানদার দাবি করলেও তাদের কার্যক্রমে ঈমানদার মনে হয় না।

বিস্তারিত...

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে জবাইয়ের হুমকি, থানায় জিডি

ঝালকাঠি প্রতিনিধি : দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ঝালকাঠির সাংবাদিক কামরুজ্জামান সুইটকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই ভুক্তভোগী সাংবাদিক ঝালকাঠি সদর থানায় সোমবার (২০ অক্টোবর) একটি সাধারণ ডায়েরি করেছেন, যার জিডি নং–৯০১।

বিস্তারিত...

লালন মেলায় ৩ দিনে ৭৮ মোবাইল চুরির অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়া আখড়াবাড়িতে বাউল সম্রাট ফকির লালন শাহের তিন দিনের তিরোধান দিবস অনুষ্ঠানে লাখো মানুষের ঢল নামে। এই সময়ের মধ্যে সেখানে আগত দর্শণার্থীদের ব্যবহৃত অন্তত ৭৮টি মোবাইল চুরি হওয়ার অভিযোগ উঠে। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগীরা।

বিস্তারিত...

নাটোরে জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে ব্যবসায়ী নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে নিক্সন (২৮) নামের এক যুবকের ছুরিকাঘাতে মিঠু (৩২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : সোমবার (২০ অক্টোবর) বিকেলে শহরের হাজী শরীয়তুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই রোকন সম্মেলনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম।

বিস্তারিত...

চাঁদপুরে ইজিবাইক চালক হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ ইসলামাবাদ গ্রামে নগদ টাকা ছিনিয়ে নিয়ে ইজিবাইক চালক ইব্রাহীম পাটোয়ারী (৪৮) কে হত্যার অপরাধে মো. আরিফ হোসেন (৩৫) ও মো. সবুজ (২৫) কে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিস্তারিত...

উন্নয়নের পথে প্রধান বাধা দুর্নীতি : জাকসুর জিএস মাজহারুল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) জেনারেল সেক্রেটারি (জিএস) মাজহারুল ইসলাম বলেছেন, এক সময় আমাদের দেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। অথচ আমাদের দেশে যে পরিমাণ সম্পদ রয়েছে, সেগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা এমন একটি অবস্থানে পৌঁছাতে পারতাম,

বিস্তারিত...

কুড়িগ্রামে ৭ দফা দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

কুড়িগ্রামে ৭ দফা দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষকরা। সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বিস্তারিত...

মুজিবনগরে নদীতে গোসল করতে নেমে দুই যুবক নিখোঁজ

মেহেরপুরের মুজিবনগরে ভৈরব নদে গোসল করতে নেমে তানভির (২০) ও কৌশিক (২০) নামের দুই যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার রতনপুর-রশিকপুর এলাকার সুইচগেটে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

আ.লীগ নেতা চন্দন কুমার পালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিন বাতিল করেছে আদালত। ২০ অক্টোবর সোমবার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় জামিনে মুক্ত আসামি চন্দন কুমার পালের পক্ষে করা সময়ের আবেদন শুনানী না করায় তা নামঞ্জুরক্রমে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূইয়া।

বিস্তারিত...

সরিষার তেলে পোড়া মবিল মেশানোয় দুইজনের যাবজ্জীবন

ঝিনাইদহে সততা অয়েল মিলসে সরিষার তেলে শত্রুতাবশত পোড়া মবিল মেশানোর ঘটনায় শহরের খন্দকারপাড়ার বাসিন্দা মৃত তোজাম বিশ্বাসের ছেলে ও নতুন হাটখোলার সোনালী তোতা অয়েল মিলের কর্মচারী আসামী আশরাফুল ইসলাম ওরফে আশরাফ মিস্ত্রিকে আজ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঝিনাইদহের একটি আদালত।

বিস্তারিত...

হিজড়াদের উদ্যোগে নির্মিত হলো মাদ্রাসা

নওগাঁর সাপাহার উপজেলায় ‘কুরআনের আলো হিজড়া কল্যাণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে “দাওয়াতুল কুরআন হিজড়াদের (তৃতীয় লিঙ্গ) মাদরাসা”র শুভ উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

শৈলকুপায় চাঁদা না পেয়ে বসতঘর ভাংচুর ও ফসল নষ্ট, থানায় অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বসতঘর ভাংচুর ও ক্ষেতের ফসল নষ্টের অভিযোগ উঠেছে। উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কামরুল হাসান।

বিস্তারিত...

ঝিনাইদহে ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের মানববন্ধন

ঝিনাইদহে ৭ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা। সোমবার (২০ অক্টোবর) সকালে সড়ক বিভাগের সামনে শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়

বিস্তারিত...

বাগেরহাটে সাংবাদিক হেনস্থা, পুলিশের দুই সদস্যকে অপসারণের দাবিতে মানববন্ধন

সংবাদ সংগ্রহে বাধা দেওয়া ও সাংবাদিকদের হেনস্থার অভিযোগে পুলিশ সদস্য বিএম আলমগীর ও এসআই বিধান চন্দ্র মল্লিককে ২৪ ঘন্টার মধ্যে অপসারণ ও আইনের আওয়াতায় আনার দাবী জানিয়েছে চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪