ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দেবেন বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বাংলাদেশের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করে তুলেছেন নীলফামারীর কৃতি সন্তান মো: ওয়ালীউল্লাহ অলি। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে তিনি ১৭ অক্টোবর ২০২৫-এ “World Handwriting Contest 2025”-এর চ্যাম্পিয়নের মুকুট জয় করেছেন।
বাগেরহাটের চিতলমারীতে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উৎসবকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে শিবিরের বিজয়ের মূল রহস্য হলো শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাস অর্জন।
মেহেরপুরের মুজিবনগরে রশিকপুর সুইচ গেটে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তানভির ও কৌশিক নামের দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ রিসকিউ (ডুবুরি) দল। নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
চাঁদপুর নৌ বন্দর দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র, ঐতিহাসিক সংযোগস্থল এবং গুরুত্বপূর্ণ ভৌগলিক অবস্থান হিসেবে পরিচিত। কিন্তু বহুবছর চাঁদপুর-ঢাকা নৌরুটে চলাচলকারী লঞ্চের সেবার মান উন্নতি না হওয়ায় দিন দিন যাত্রী সংখ্যা হ্রাস পেয়েছে। এমন পরিস্থিতিতে এইরুটে দ্রুতগতিসম্পন্ন নৌযান চালু করা ও সেবার মান বৃদ্ধির দাবি জানিয়েছেন বিভিন্ন পেশা শ্রেণির মানুষ। বিষয়টি গুরুত্ব দিয়ে জেলাবাসীর পক্ষে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর উদ্যোগে বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় প্রান্তিক জনপদে দুঃস্থ-অসহায় মানুষের সেবায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী শিশুসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃদের মধ্যে ২ জন নারী, ২ জন শিশু ও ৩ জন পুরুষ রয়েছে। সবাই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানায় সংস্থাটি।
‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার বহুল আলোচিত আমেরিকান প্রবাসী নুরুল আলম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাবলু বড়ুয়াকে (৩৫) চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭ এর ইউনিট।
দেখতে শিশুর মতো, চালচলনও সেরকম। অজানা রোগে আক্রান্ত দরিদ্র বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া আছর উদ্দিন ছমির ৩৩ বছরের যুবক হয়েও সুচিকিৎসার অভাবে আটকে আছেন শিশু হয়ে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের আজিম উদ্দিন ও আছিয়া বেগম দম্পতির এক মেয়ে ও দুই ছেলের মধ্যে মেজো ছমির।
দক্ষিণ অঞ্চলের আবহাওয়ায় শীতের আমেজ আসতে শুরু করেছে। আসন্ন শীত মৌসুমে যশোর অঞ্চলের ঐতিহ্য খেজুরের রস আহরণের জন্য যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন গ্রামের গাছিরা খেজুর গাছ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন।
চট্টগ্রামে নগরের বন্দর থানার আনন্দবাজার আউটার রিংরোড–সংলগ্ন কাশবনের ভেতর থেকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর হাত–পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল আজিজ বাদশাহর বাড়ি থেকে একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উন্নয়ন কমিটির উদ্যোগে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বাধা দেয়ার অভিযোগ তুলেছেন কমিটির সাধারণ সম্পাদক মো. শাহজালাল সরকার। এরই প্রতিবাদে রোববার (১৯ অক্টোবর) রাতে পাথর্শী ইউনিয়নের মুখশিমলা গ্রামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।