| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৬ হাজার যানবাহন পারাপার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টানা চার দিনের ভোটের ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছেন শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। একইসঙ্গে বৃদ্ধি পেয়েছে যমুনা সেতুর টোল আদায়।

বিস্তারিত...

বাগেরহাটে ট্রাক ও মাহিন্দ্রোর মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

বাগেরহাট সদর উপজেলার চুলকাটি নবাবপুর এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক ও মাহিন্দ্রোর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত আহত ৩ জন হয়েছে।

বিস্তারিত...

শেরপুরে ১৪৫টি ভোট কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পন্ন

শেরপুর-১ সদর আসনের ১৪৫টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাওয়ার মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শেরপুর-১ সদর আসনে মোট ভোটার ৪৫০,৪৮৯। এর মধ্যে পুরুষ ভোটার ২২৪,৪৭২, মহিলা ভোটার ২২৬,০০৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।

বিস্তারিত...

বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিস্তারিত...

এমপিগিরি করার জন্য নির্বাচন করছি না: তারিকুল সুজন

নারায়ণগঞ্জ-৫ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী তারিকুল ইসলাম সুজন বলেছেন, “আমি এমপিগিরি করার জন্য নির্বাচন করছি না। সদর-বন্দরের সমস্যা সমাধানের জন্য নির্বাচন করছি। নির্বাচিত হওয়ার পর প্রথম ১০০ দিনের মধ্যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে ব্যর্থ হলে স্বেচ্ছায় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব।”

বিস্তারিত...

ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ঝিনাইদহ জেলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের নিয়ে ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

‘হাতপাখায় ভোট দেবো’ বলায় দুই পা ভেঙ্গে দেয়ার অভিযোগ, পুলিশ বলছে দুর্ঘটনা

বরগুনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সমর্থকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। তবে পুলিশ বলছে, ঘটনাটি হামলা নয়; সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ওই ব্যক্তি।

বিস্তারিত...

বাগেরহাটে পরিত্যক্ত ভবনের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার

বাগেরহাট সদরের হাড়িখালি স্লুইসগেট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত একটি ভবনের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

বগুড়ায় সংঘর্ষে বিএনপি নেতার চোখে আঘাত, মায়ের মৃত্যু

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের পারশুন গ্রামে সোমবার রাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। এতে মাঝগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুদ রানা মজিদের ডান চোখ লাঠির আঘাতে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খবর পেয়ে তার মা মাজেদা খাতুন স্ট্রোক করে মারা গেছেন।

বিস্তারিত...

কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরা চুরি

কুষ্টিয়া-২ আসনের মিরপুর পৌরসভার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুটি সিসিটিভি ক্যামেরা চুরি গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম।

বিস্তারিত...

হবিগঞ্জে নির্বাচনী কার্ড বঞ্চিত দুই শতাধিক সাংবাদিক

হবিগঞ্জ জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেও প্রায় ২০০ সাংবাদিক নির্বাচনী কার্ড না পাওয়ায় ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে অভিযোগ তুলেছেন সাংবাদিকরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সিদ্ধান্তের প্রতিবাদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন সাংবাদিকরা।

বিস্তারিত...

ভোট কেন্দ্র নিরাপত্তায় সেনাবাহিনীর ইমার্জেন্সি মহড়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ায় সম্ভাব্য সহিংসতা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী ‘ইমার্জেন্সি রেসপন্স’ মহড়া সম্পন্ন করেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট লাউয়া দিঘির মাঠে অনুষ্ঠিত মহড়ায় ভোটকেন্দ্রে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলার পরিস্থিতি কল্পনা করে তা মোকাবিলার প্রক্রিয়া বাস্তবভিত্তিকভাবে পরীক্ষা করা হয়।

বিস্তারিত...

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে পটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দুমকি উপজেলার পাংগাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি কক্ষে দুর্বৃত্তরা আগুন দেয়। কেন্দ্রটি পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর-দুমকি-মির্জাগঞ্জ) আসনের মধ্যে অবস্থিত।

বিস্তারিত...

হান্নান মাসউদের সমর্থকদের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের সমর্থকদের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বুড়িরচর, চর ঈশ্বর ও সোনাদিয়া ইউনিয়নের হান্নান মাসুদের সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়।

বিস্তারিত...

জাপা ও এনসিপি সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, উত্তেজনা বৃদ্ধি

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দুই প্রতিদ্বন্দ্বী দল, জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এর সমর্থকদের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের মো. মাহবুবার রহমানের গাড়ি আটকে ‘দোসর’ স্লোগান দেয়ার পাশাপাশি গাড়ির চাবি কেড়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর সরেয়ার তল বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪