জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় চার কোটি টাকা লেনদেনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ‘ভোট কেনার চেষ্টা’ চলছে বলে অভিযোগ তুলেছেন নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ওই চার কোটি টাকার লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয় পার্টির (জাপা) দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে বড়সড় ফাটল ধরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন দলটির শীর্ষ নেতা ও গাইবান্ধা
পুলিশের সামনেই গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্ত। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে
পাবনা-৩ আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগে বরাত হোসেন (২২) নামে এক জামায়াত কর্মীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নির্বাচনপূর্ব নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
যশোরের অভয়নগরে ভৈরব নদে ৯০০ মেট্রিক টন কয়লাবোঝাই এম.ভি আরাফাতের নূর নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় রাজ টেক্সটাইল মিলের পেছনে মীর রাসেল ঘাটে এ জাহাজডুবির ঘটনা ঘটে। আমদানিকারক প্রতিষ্ঠান সাহারা এন্টারপ্রাইজ আফ্রিকা থেকে ওই কয়লা আমদানি করে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় এনেছিল।
য়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধি করার লক্ষ্যে গাজীপুরের সকল ভোটকেন্দ্রে ক্লোজ
বিএনপি বাদে অন্য দলকে ভোট দিলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির দায়ে প্রার্থিতা হারানো মঞ্জুরুল আহসান মুন্সী। প্রয়োজনে ঘরবাড়ি পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে বলেও হুমকি দেন এই বিএনপি নেতা। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ওই আসনের গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের সমর্থনে আয়োজিত একটি উঠা
মানিকগঞ্জে অনূর্ধ্ব–১৬ ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে উদ্বোধন করা হয়েছে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ কার্যক্রম।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে এক সরকারি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। নোটিশপ্রাপ্ত কর্মকর্তা হলেন ডা. হোসেন ইমাম। তিনি কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দোকান থেকে প্রায় ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের বগার বাজার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁদপুরে বিকাশের টাকা এজেন্টদের কাছে না দিয়ে মাটির গর্তে রেখে আত্মসাতের চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তৎপরতায় বিকাশের এসআর (ডিএসও) এর বাড়ির মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে ৯ লাখ টাকা।
ফের ভূমিকম্প হলো বাংলাদেশে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.০।
আচরণ বিধিমালা লঙ্ঘনের দুটি মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার জরিমানা এবং অনাদায়ে তিন দিন করে ছয় দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সুন্দরবনে অবৈধভাবে ধরা ৪০০ কেজি পারশে মাছের পোনাসহ ২৫ জেলেকে আটক করা হয়েছে। এ সময় দুটি ট্রলারও জব্দ করা হয়। গতকাল সোমবার পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়েছে।