রাঙ্গামাটিতে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিশুরা জাতির ভবিষ্যৎ স্থপতি। তাদের সৃজনশীল বিকাশের জন্য পরিবার, বিদ্যালয় ও সমাজ—সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চিত্রকলার মতো সৃজনশীল চর্চা শিশুদের মানবিক, সংবেদনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারের বড় ব্রিজের অপর পারে মেইন সড়ক ঘেষে বাংলাদেশ খেলাফত মজলিশের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। গত শনিবার রাতে জাঁকজঁমক আয়োজনের মধ্যে দিয়ে খেলাফত মজলিশের শাখা অফিসের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
দেশের বিভিন্ন চিনিকলের অবসরপ্রাপ্ত ৩ হাজার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার ২১২ কোটি ৩৪ লাখ টাকা বকেয়া গ্রাচুইটিসহ বিভিন্ন পাওনা পরিশোধের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যান পরিষদ।
ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ঢাকার ধামরাইয়ে অবস্থিত ফ্যাক্টরিতে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৪৭) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এঘটনায় দুই স্কুল শিক্ষার্থী সহ আহত হয়েছেন ৪জন। আজ রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের সালথা-সোনাপুর সড়কের ফুকরা এলাকায় এ ঘটনা ঘটে।
তুন ট্যারিফ শিডিউলে পণ্যবাহী গাড়ির গেইট পাসের ফি বৃদ্ধির ঘটনায় অচলাবস্থা তৈরি হয়েছে দেশের প্রধান সমুদ্রবন্দরে । ১৪ অক্টোবর রাত থেকে প্রাইম মুভার, ট্রেইলার মালিকরা নিজেদের গাড়ি চালাচ্ছেন না ।
কুষ্টিয়া সদর উপজেলায় নিজের বসতঘরের বারান্দায় মোশারফ হোসেন মুসা (৫৫) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রাম থেকে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নোয়াখালী জেলার চৌমুহনী থেকে বিদ্যমান রেললাইন বর্ধিত করে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হয়ে চাঁদপুর জেলার সঙ্গে রেললাইন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জামায়াত। রবিবার (১৯ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে জেলা জামায়াতের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, নির্বাচনী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেওয়া সম্ভব হচ্ছে না। রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সম্পর্কে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান।
নড়াইলের লোহাগড়ায় বিলে কচুরিপানার ভেতর থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের ইছামতী বিলের কচুরিপানার মধ্য থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
শেরপুরে সিজারিয়ান অপারেশনের পরপরই ভুল চিকিৎসায় আশা আক্তার (২৮) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ১৮ অক্টোবর শনিবার বিকেলে শহরের নারায়ণপুর এলাকার ‘শেরপুর এভারকেয়ার হাসপাতালে’ এ ঘটনা ঘটে। মৃত প্রসূতি সদর উপজেলার কুসুমহাটি এলাকার মো. জাহিদ হাসানের স্ত্রী ও এক সন্তানের জননী।
খুলনা জেলা কারাগারে বন্দিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। খুলনার জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।