শেরপুর প্রতিনিধি : শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ নয়াপাড়া গ্রামের স্থানীয় একটি জারি গানের মঞ্চ অশ্লীলতার অভিযোগ তুলে ভেঙে দিয়েছে স্থানীয় আলেম সমাজ ও তৌহিদী জনতা। গত ১৭ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে।
এন্ট্রি ফি বৃদ্ধির প্রতিবাদে রিবহন অপারেটররা চট্টগ্রাম বন্দরে যানবাহন প্রবেশ বন্ধ করে দিয়েছেন ।শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে কনটেইনার ও পণ্য পরিবহন অপারেটররা বন্দরে সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ করে দেন। প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে কোনো প্রকার পরামর্শ ছাড়াই 'জোরপূর্বক' নতুন ফি আরোপ করা হয়েছে
বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীর 'দত্ত পরিবার' চট্টগ্রামের কানুনগোপাড়া গ্রামের একটি বিখ্যাত পরিবার, যারা শিক্ষা, বিশেষ করে নারী শিক্ষায় তাদের অবদানের জন্য পরিচিত। অথচ ইতিহাসের অংশ হতে যাওয়া তাদের বসবাসরত সেই বাড়িটি আজ ধ্বংসের শেষপ্রান্তে।
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্রেতা সেজে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ১৫ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল জব্দ করা হয়।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ২২ বোতল ফেন্সিডিল সহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্য বসতিপুর এলাকার মোছাম্মত রানী (১৮) এবং নীলা (২২)।
চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহারের দানোত্তম কঠিন চীবর দানোৎসব ঐতিহাসিক জে. এম.সেন হল প্রাঙ্গণে মহেশখালী ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত দীপানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শেরপুরে লালন তিরোধান দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
কিন্তু আমরা দেখলাম এটা রাজনৈতিক দলের একটা চুক্তির মতো যেমন মিলনমেলা হয়, ওই রকম মিলনমেলা বানানো হয়েছে। না এখানে জুলাইযোদ্ধা কিংবা শহীদ পরিবারের জন্য ওই রকম কোনও মর্যাদার আসন আছে, না কোনও ব্যবস্থা আছে।’
লক্ষ্মীপুরে অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে হোসেন আহমেদ নামে এক বিএনপি নেতা জামায়াতে যোগ দিয়েছেন।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় শাহ আমানত (রাঃ) সেতুর টোল প্লাজার সামনে বেআইনি, অবৈধ ও অসাংবিধানিক টোল প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানায় বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনা, নৌ ও বিমানবাহিনীর পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও কাজ করে। শুক্রবার সকাল ৭ টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার খবর পেয়ে আনসার-ভিডিপির ১০০ জন সদস্য দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় সক্রিয়ভাবে অংশ নেন।
বাগেরহাটের চাঞ্চল্যকর সাংবাদিক হায়াত হত্যা মামলার প্রধান আসামিকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। গতকাল( ১৬ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বৈদ্যেরবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে র্যাব-৬ ও র্যাব-১১।
বেনাপোল প্রতিনিধি : দেশের সর্ব বৃহৎ বেনাপোল স্থলবন্দরে অবৈধভাবে পণ্যচালান পাচারে জড়িত থাকার অভিযোগে শ্রী অসিত কুমার এবং ইয়ামিন কবির নামে দুইজন আনসারের প্লাটুন কমান্ডার প্রত্যাহার ও বেসরকারি সিকিউরিটি গার্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আল আমিন সিকদারকে বরখাস্ত করেছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ।
নেত্রকোনার দুর্গাপুরে এক কলেজছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে করা মামলায় এক কবিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার কুল্লাগড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার কবিরাজ নূর মোহাম্মদ (৪৩) কুল্লাগড়া
বান্দরবান প্রতিনিধি : রাঙামাটিতে আগামী ১৯ অক্টোবর আহুত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা স্থগিত হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’। বাঙালি পুনর্বাসিত জনগোষ্ঠীর ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) ডাকা হরতালের হুমকির পরিপ্রেক্ষিতে সভা স্থগিত করা হয়।