ফেলনা প্লাস্টিক জমা দিয়ে চিকিৎসা আর নিত্যপণ্য পাচ্ছে জনগণ। নগরীকে জলাবদ্ধতামুক্ত করতে এমনই এক অভিনব কার্যক্রমের উদ্বোধন করেছেন সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন।
ঝিনাইদহ প্রতিনিধি : বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ঝিনাইদহ শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
সুবর্ণচর নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট (BBPJ) সুবর্ণচর উপজেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার চর জব্বর থানার মোড়ে রাজ দরবার পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) আগুনে ভষ্মীভূত কারখানা ভবনটির অগ্নি নিরাপত্তার কার্যকারিতা সনদ নেই। অগ্নি নিরাপত্তা সনদের জন্য কর্তৃপক্ষ আবেদন করলেও, পরবর্তী ধাপের কার্যক্রম শেষ করা হয়নি।
নাটোরের লালপুরে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক বাবা ও তার মেয়ে। একই সঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন তারা দুইজন।
গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের পুত্র এম. মঞ্জুরুল করিম রনি এই পরিষ্কার পরিচ্ছন্নতা ও সংস্কার কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন।
তৃতীয় বিয়ের জন্য সম্মতি না দেওয়ায় অপর দুই স্ত্রী ও পরিবারের উপর অভিমান করে মেহেরপুরের গাংনীতে আলমগীর হোসেন নামের এক মালয়েশিয়া প্রবাসী আত্মহত্যা করেছে। শুক্রবার ভোরে গাংনী উপজেলার বামন্দী নিশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রবাসী আলমগীর একই এলাকার নমাজ আলীর ছেলে।
লক্ষ্মীপুরের রায়পুরে যমজ দুই বোন আবিদা সুলতানা ও আরিফা সুলতানা এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। তারা কোরআনে হাফেজা।
নোয়াখালীর সুবর্ণচরে পশ্চিম চরজুবলী এলাকায় সুব্রত চন্দ্র দাস (৪৭) হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত নূর মোহাম্মদ (৫৭)–কে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সুধারাম থানার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
১৬ অক্টোবর বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষায় শেরপুরে পাশের হার ৪৮.৬৯ শতাংশ। যা গত বছরের তুলনায় ১০.৬৮ শতাংশ কম। গত বছর (২০২৪ সালে) শেরপুরে পাসের হার ছিল ৫৮.০১ শতাংশ। জেলায় মোট জিপিএ- ৫ পেয়েছে ১৬৯ জন শিক্ষার্থী। এছাড়া জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি।
শ্রমিক বিক্ষোভের পর অনির্দিষ্টাকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক গ্রুপের ৮টি কারখানা । বৃহস্পতিবার রাতে মালিকপক্ষ থেকে প্যাসিফিক জিন্স-১, প্যাসিফিক জিন্স-২, প্যাসিফিক অ্যাটায়ারস, প্যাসিফিক অ্যাক্সেসরিজ, প্যাসিফিক ওয়ারকওয়্যারস, ইউনিভারসেল জিন্স, এইচটি ফ্যাশন, জিন্স ২০০০ নামের কারখানাগুলো বন্ধের ঘোষণা আসে ।
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিত হওয়ায় রাঙ্গামাটিতে ঘোষিত হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) দুই কারখানায় লাগা ভয়াবহ আগুন। তবে স্বস্তির খবর—ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় ১৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ৫ নম্বর রোডের ৯ তলা ভবনের আগুন এখন পাশের চার তলা ভবনেও ছড়িয়ে পড়েছে।