এইচ এম ইমরান, ঝিনাইদহ : সেনাবাহিনীর যৌথ অভিযানে ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র, হাত বোমা ও ককটেলসহ শীর্ষ সন্ত্রাসী কালু এবং বাদশা আটক হয়েছে। রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে ঝিনাইদহ আর্মি ক্যাম্প বিষয়খালী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে প্রথমে কালুকে আটক করে। পরে তার কাছ থেকে তথ্য নিয়ে অন্য সহযোগী বাদশাকেও আটক করতে সক্ষম হয়।
বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ক্ষিপ্ত হয়ে বলেছেন, ‘এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে।
রিপোর্টার্স২৪ ডেস্ক : যশোর শহরের বকুলতলায় অবশেষে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ দৃশ্যমান হয়েছে। লোহার পাত দিয়ে তৈরি স্মৃতিসৌধের কাঠামোটি শুক্রবার (১০ অক্টোবর) স্থাপন করা হয়েছে। শনিবার সকাল থেকে শ্রমিকরা স্মৃতিসৌধে রঙ ও সেখানে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু করে দিয়েছে। দুয়েকদিনের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে গণপূর্ত সূত্রে জানা গেছে।
শ্রমিক গ্রেপ্তার ও বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহের চার জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। অনির্দিষ্টকালের এ কর্মসূচি চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
চট্টগ্রাম নগরীতে একটি কনসার্টে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।
পটুয়াখালীতে বিএনপি নেতা মফিজুল মৃধাকে কুপিয়ে হত্যা -চেষ্টার মূল হোতাসহ জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বেলা ১১ টায় পালপাড়া বাজারে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
খুলনা প্রতিনিধি : খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) কর্তৃপক্ষ সাংবাদিকদের হাসপাতালের ইনডোর ও আউটডোরে প্রবেশ, ছবি তোলা এবং রোগী বা চিকিৎসকদের সাক্ষাৎকার গ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছে। হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ ১০ অক্টোবর জারি করা হয়।
রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সক্রিয় দুই সদস্যকে অস্ত্র, গুলি ও ওয়াকিটকি সেটসহ আটক করেছে সেনাবাহিনী।
তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে হেরোইনসহ জোসনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃত জোসনা বেগমকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ১৮ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী হিন্দু কিশোরীকে ধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তি নারান্দিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে ইসমাইল হোসেন (৫৫)। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকার ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার পর জেলা বিএনপি তাকে দলীয় সকল পদ থেকে শুক্রবার (১০ অক্টোবর) বহিষ্কার করেছে। বর্তমানে তিনি পলাতক।
শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমি এই ১৭ বছর আপনাদের কাছে আসতে পারি নাই। এই ফ্যাসিবাদি সরকারের কবলে পড়ে আমরা জেল-জুলুম, নির্জাতন সহ্য করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য, মানুষের মৌলিক অধিকার গঠন করার জন্য আমরা ১৭ বছর আন্দোলন করেছি। শনিবার শেরপুরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল নারী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোঃআইনুর ইসলাম,বগুড়া প্রতিনিধি : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, বাংলাদেশে ক্ষমতার দাপটে লুটপাট, দখলবাজি, চাঁদাবাজি এবং নির্বাচন প্রহসনের এক ভয়াবহ দুষ্টচক্রে আবদ্ধ ছিল। এই সকল পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে একটি নতুন ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গঠন। এই পথের যাত্রা শুরু করতে একমাত্র প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিন।
যশোর প্রতিনিধি : যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজের প্যারেন্টিং কনফারেন্সে জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম বলেছেন, ‘সন্তানদের আগে আদব শিখাতে হবে, তারপর জ্ঞান। আদব যদি ভালমত শেখানো না হয় অর্জিত জ্ঞান সঠিক কাজে লাগবে না। ভাল বাংলাদেশ গড়তে হলে ভাল মানুষ তৈরি করতে হবে। এজন্য সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।’
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ভাই-বোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বোনের মৃত্যু হয়।