| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা কর্মবিরতি

শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুবদল নেতা কর্তৃক চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের টানা কর্মবিরতি, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। আজও শনিবার (১১ অক্টোবর) কর্মবিরতি পালন করছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এর ফলে হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ রয়েছে, ফলে সাধারণ রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বিস্তারিত...

বগুড়ায় দেশীয় মদসহ গ্রেপ্তার ৩

বগুড়ায় ৬৩ লিটার দেশীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শহরের ১নং রেলঘুন্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—চক সূত্রাপুর হরিজন কলোনী এলাকার মৃত বাদল হরিজনের ছেলে বাদশা হরিজন (৩৫) ও বারুদ হরিজন (২৫) এবং সারিয়াকান্দির হাট শেরপুর এলাকার আব্দুল করিমের ছেলে সোহাগ মাহামুদ (২৬)।

বিস্তারিত...

বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে গাংনীতে শিক্ষকদের মানববন্ধন

শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি মোতাবেক ২০% বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে মেহেরপুরের গাংনীতে মানব বন্ধন করেছেন শিক্ষকগণ। শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় গাংনী প্রেসক্লাবের সামনে গাংনী শিক্ষা পরিবারের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

মেঘনায় মা ইলিশ সংরক্ষণের বিশেষ অভিযানে ২৪ জেলে আটক

প্রধান প্রজনন মৌসুম ২২ দিন মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৪ জেলেকে আটক করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত মেঘনা নদীতে বিশেষ টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) প্রবীর কুমার রায়।

বিস্তারিত...

ঝিনাইদহে জেলা বিএনপির সংবাদ সম্মেলন

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটির জেলা শাখা।

বিস্তারিত...

ঝিনাইদহে বিভিন্ন দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ জেলা শহরে রেললাইন, মেডিকেল কলেজ ও নবগঙ্গা নদী সংস্কারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি।

বিস্তারিত...

কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়দের চোখে পড়ে পুকুরে ভাসমান মরদেহটি। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

বিস্তারিত...

বৈঠকখানায় গ্রামবাংলার জীবন্ত জাদুঘর

: সময়ের ধূসর পথে হারিয়ে যাওয়া গ্রামজীবনের স্পর্শ!নগরায়ন, ইন্টারনেট আর যান্ত্রিকতার জোয়ারে যখন আমাদের শেকড়ের জিনিসপত্র বিলীন হতে বসেছে, ঠিক তখনই ঠাকুরগাঁও সদর উপজেলার এক বৈঠকখানা হয়ে উঠেছে এক টুকরো জীবন্ত ইতিহাস। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ফজলে এলাহী মুকুট চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে গড়া এই ব্যতিক্রমী সংগ্রহশালা—যেখানে ঢেঁকির শব্দ, রাখালের বাঁশির সুর আর গরুর গাড়ির চাকা যেন সময়ের বাঁধনে থেমে আছে।

বিস্তারিত...

হত্যা মামলায় বিএনপি নেতাকে আসামি করার প্রতিবাদে বিক্ষোভ

নোয়াখালীর বেগমগঞ্জের বিজয় হত্যা মামলায় কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপি নেতা ইসমাঈল তোতাকে ষড়যন্ত্রমূলক আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা।

বিস্তারিত...

বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ

আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে এবং সাইটসেভার্স-এর সহযোগিতায় বেনাপোলে দিনব্যাপী চলছে চক্ষু চিকিৎসা। বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে চিকিৎসা ক্যাম্পে মোট ৬টি বুথ বসানো হয়েছে।

বিস্তারিত...

মাদারীপুরে কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত ১

মাদারীপুরে কাভার্ডভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। নিহত শামীম আহমেদ কাভার্ডভ্যানের চালক। তার পুরো পরিচয় জানা যায়নি। শনিবার (১১ অক্টোবর) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

শাপলা প্রতীক না দিলে ইসির নিবন্ধনের প্রয়োজন নেই : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ধানের শীষও জাতীয় প্রতীকে রয়েছে।

বিস্তারিত...

উচ্চকক্ষে পিআর ছাড়া অন্য কিছু বাস্তবায়ন হতে দেওয়া হবে না: মামুনুল হক

খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে কার্যকর হবে। উচ্চকক্ষে পিআর পদ্ধতি ছাড়া অন্য কিছু বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশে কোনও বৈষম্য থাকবে না।’

বিস্তারিত...

নীলফামারীতে গরু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

প্রত্যেক উপদেষ্টাই তো বিদেশি নাগরিক: রুমিন ফারহানা

নিজের দলের প্রতি রুমিন ফারহান বলেন, ‘অনেকেই মনে করেন আওয়ামী লীগ নাই তাই নির্বাচন সহজ হবে। এত সহজ হবে না। এখন থেকেই আপনাদের প্রস্তুতি শুরু করতে হবে।’

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪