কুড়িগ্রামে ভোট কেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসি। আজ রবিবার(১২ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে উলিপুর ধরনীবাড়ী ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের বাঁকারায় মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি স্থানান্তরিত না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার( ১২ অক্টোবর) বেলা ১১টায় সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে মিতালি ক্লিনিক, মুক্তারপুর ফেরিঘাট ও আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন।
ফরিদপুরের মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে টাইফয়েড টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ৯টায় এ কর্মসূচির উদ্বোধন করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল।
জুলাই যোদ্ধাকে হেনস্তার ঘটনার জেরে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা ঘটনায় ঢাকা-নেত্রকোণা রুটে বাস চলাচল বন্ধ। ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় জুলাই যোদ্ধাকে হেনস্তার ঘটনায় বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ঢাকা-নেত্রকোণা রোডে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।
ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরিগুলো পুনরায় চলাচল শুরু করে। এর আগে ভোর ৪টা থেকে নদী চ্যানেলে ঘন কুয়াশার কারণে বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দৃশ্যমান না থাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।
: বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে জুলাই সনদসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে রোববার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার।
সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও প্রথমবারের মতো বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে টিসিভি ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
সারা দেশের মতো কুষ্টিয়ায় শুরু হয়েছে জাতীয় টাইফয়েড কনজ্যুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান কর্মসূচি। রবিবার (১২ অক্টোবর) সকালে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখা। রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় কনসার্টকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জ ও শর্টগান দিয়ে গুলি ছোঁড়ে। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হয়েছে। জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৪ লাখ ৯৭ হাজার ৫০০ শিশু-কিশোরকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে একটি ডোজ টিকা দেওয়া হবে। মাসব্যাপী এই টিকা কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
লক্ষ্মীপুর প্রতিনিধি : পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে লক্ষ্মীপুরে গণমিছিল ও স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা। রোববার (১০ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জামায়াতে ইসলামীর দ্বিতীয় পর্বের অংশ হিসেবে পালন করা হয় এ কর্মসূচি।
মাদারীপুর প্রতিনিধি : ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও একইসাথে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
অভি হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫”। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় বাস্তবায়িত এই ক্যাম্পেইনে জেলার ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড প্রতিরোধক টিকা দেওয়া হবে।
পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।