| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে দুই পা হারালেন বিজিবি সদস্য

বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে দুই পা হারিয়েছেন বিজিবির এক সদস্য। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) আওতাধীন রেজুআমতলী বিওপির প্রস্তাবিত টিওবি এলাকাধীন ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের পেয়ারা বুনিয়ায় টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণের শিকার হন ল্যান্স নায়েক মোঃ আক্তার হোসেন।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির বিশেষ অভিযানে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের বিভিন্ন রোগের ইনজেকশন, স্মার্টফোনের ডিসপ্লে ও পেঁয়াজের বীজ জব্দ করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে ২৫ ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে বিজিবি।এর আগে, শনিবার রাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্যগুলো জব্দ করে।

বিস্তারিত...

ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় জামায়াত–শিবিরের সব আসামি খালাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলার রায়ে সব আসামি বেকসুর খালাস পেয়েছেন। রোববার বেলা দুইটার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক জুলফিকার উল্লাহ চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।

বিস্তারিত...

ওসি শূন্য ২৪ দিন যশোরের বেনাপোল পোর্ট থানা, তদন্ত নেই ৭ বছর

যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানায় ২৪ দিন পার হয়ে গেলেও নতুন কাউকে ওসি (প্রশাসনিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। যে কারনে শার্শা উপজেলায় আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওসি না থাকায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন এ থানার এসআই মানিক কুমার সাহা। এছাড়া থানা তদন্ত ওসিও নেই দীর্ঘ ৭ বছর।

বিস্তারিত...

কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই সনদের আইনিভিত্তি ও পি আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারলিপি পেশ করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (১২ অক্টোবর) বিকেলে শহরের কাষ্টম মোড় থেকে বিক্ষোভ মিছিলটি কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্ত্বরে হাজির হয় এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে স্বারকলিপি প্রদান করে।

বিস্তারিত...

মাদারীপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

মাদারীপুরে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। রোববার (১২ অক্টোবর) সকালে মাদারীপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বিস্তারিত...

বদলগাছীতে ভূমিহীন বৃদ্ধাকে উচ্ছেদ চেষ্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ বদলগাছীতে সরকারি জমি হতে ভূমিহীন বৃদ্ধাকে উচ্ছেদ চেষ্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টায় বদলগাছী উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নওগাঁ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

কুড়িগ্রামে পুকুরের পানিতে পড়ে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে ৭২ ঘন্টার ব্যবধানে দুই কন্যা শিশু পুকরের পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দু’টি পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে পড়েছে। জানা যায়, উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাবান্দি সরকার পাড়া গ্রামের হাফেজ মো. জাকির ওরফে রুবেল মিয়ার মেয়ে ও তৃতীয় শ্রেণির ছাত্রী মোছা. জাকিয়া খাতুন (৯) রোববার (১২অক্টোবর) সকাল ১১টায় মাদরাসা থেকে বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে যায়।

বিস্তারিত...

শেরপুরে পরিত্যক্ত বাড়ি থেকে মাদকাসক্ত নারীর লাশ উদ্ধার

শেরপুরে মৃগী নদীর তীরবর্তী একটি পরিত্যক্ত বাড়ি থেকে মাদকাসক্ত ও ভবঘুরে এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১২ অক্টোবর রবিবার সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

অভয়নগরে সড়ক মেরামতের দাবীতে এলাকাবাসীর অবরোধ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের আলিপুর থেকে মক্কা সিমেন্ট ফ্যাক্টরী পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা ও সংকীর্ণ সড়কে ভারী যানবাহন চলার জন্য এই অবস্থার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী গণস্বাক্ষর করে পৌর সভায় লিখিত অভিযোগ করেও কোন ফল না পেয়ে ১২ অক্টোবর (রবিবার) সকাল থেকে এলাকাবাসীরা সড়ক অবরোধ করে ।

বিস্তারিত...

শেরপুরে ৩৮০ বস্তা সরকারি চাল জব্দ , গোডাউন সিলগালা

শেরপুরের শ্রীবরদীতে খাদ্য অধিদপ্তরের সীলযুক্ত ৩৮০ বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। (১১ অক্টোবর) শনিবার রাতে উপজেলার পৌর শহরের সাতানী মথুরাদী রুহুল রাইস মিলের গোডাউন থেকে চালগুলো জব্দ করা হয়। পরে রাতেই চাল ভিতরে রেখে গোডাউনটি সিলগালা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান। অসহায়দের জন্য বিতরণকৃত সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর বিপুল পরিমাণ চাল জব্দের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করেছে।

বিস্তারিত...

শেরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

শেরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা-প্রশাসক তরফদার মাহমুদুর রহমান মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন শেরপুর জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

বিস্তারিত...

৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের স্মারকলিপি প্রদান

জাতীয় নির্বাচনের পূর্বে `জুলাই সনদ' বাস্তবায়নের আদেশ জারি ও পিআর পদ্ধতি চালুসহ ৫-দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন জামায়াত।

বিস্তারিত...

ভোট কেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কুড়িগ্রামে ভোট কেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসি। আজ রবিবার(১২ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে উলিপুর ধরনীবাড়ী ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের বাঁকারায় মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি স্থানান্তরিত না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪