| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বেনাপোলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী

যশোরের বেনাপোলে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার কামার পল্লিগুলোতে এখন উৎসবের আমেজ। সেই সাথে চলছে দম ফেলার ফুসরতহীন ব্যস্ততা।

বিস্তারিত...

ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন

ঝিনাইদহে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর গ্রাহকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার সকালে শহরের শের-এ বাংলা সড়কে ইসলামী ব্যাংক শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে ব্যাংকের দুই শতাধিক গ্রাহক অংশ নেন।

বিস্তারিত...

ঝিনাইদহে স্বামীর অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু

জেলার সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী সাগরিকা খাতুন ওরফে বুলবুলির (৩০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত সাগরিকা খাতুন একই গ্রামের শিমুল মিয়ার ছেলে।

বিস্তারিত...

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টের ৪১ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

বাড়িতে মা-বাবার অনুপস্থিতির সুযোগে আট বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধ করে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আজ রবিবার ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আসামির নাম মো.মেহেদী হাসান (১৬)।

বিস্তারিত...

কুমারখালীতে ছাত্রদল নেতার বাড়িতে হামলা

কুষ্টিয়ার কুমারখালীতে এক ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ফাঁকা গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে। রোববার ( ২৪ মে) ভোরে উপজেলার উত্তর চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রদল নেতার নাম আবু সাহেব প্রান্ত বিশ্বাস। তিনি যদুবয়রা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

বিস্তারিত...

জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুরে মহাসড়ক অবরোধ

জামালপুর পৌর শহরে বছরের পর বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন শহরের দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়ীয়া,শাহাপুর ও বিসিক এলাকায় বসবাসকারী নাগরিকরা। দীর্ঘ কয়েক বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। এতে সড়কে যানজট সৃষ্টি হয়ে চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন ঈদে বাড়ি ফেরৎ যাত্রীরা।

বিস্তারিত...

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার, আটক ১

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে এক কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় মাদক ও অবৈধ ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১৮ পিস ইয়াবাসহ মো. আলো হোসেন (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে ধর্ষণ মামলায় সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে দায়ের করা ধর্ষণ মামলার আসামী চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. মেহেদী হাছানকে (৩৯) গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

বিস্তারিত...

এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে পাংশায় মানববন্ধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কথিত অর্থ পাচারকারী এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার, ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. এম. জুবাইদুর রহমানের পদত্যাগ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কামাল উদ্দিন জসিমের অপসারণ,

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে কৃষক-কৃষাণীকে ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

ঠাকুরগাঁও সদর উপজেলায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের (বারটান অংশ) আওতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

বিস্তারিত...

নরসিংদীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নরসিংদীর রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামের এক টাইলস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক নগরী হবে বগুড়াসহ দেশের সব মহানগর: প্রতিমন্ত্রী

বগুড়া শহরকে যানজটমুক্ত, দখলমুক্ত ও আধুনিক নগর ব্যবস্থাপনার আওতায় আনতে ফুটপাত দখলমুক্তকরণ, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। একই সঙ্গে ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের আশ্বাসও দেন তিনি।

বিস্তারিত...

কক্সবাজারে আদালত প্রাঙ্গণে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুইজন গুলিবিদ্ধ

কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ-২ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

কুড়িগ্রাম সীমান্তে এক মাসে ১ কোটি ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুড়িগ্রাম সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং চোরাচালান দমনে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি কার্যক্রম।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪