| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই। কিন্তু যেকোনো কাজ করতে গেলে কিছু নিয়ম-কানুন আছে। যেকোনো অন্যায়কারীর বিচার করতে হলে, তাকে শাস্তি দিতে হলে সরকারের কিছু নিয়ম-কানুন আছে।’ শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখননের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক মানুষ একটি পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে, রাস্তা-ঘাট বন্ধ করে দিচ্ছে, এই কাজগুলো যারা করে প্রথমেই তারা আইনের শাসনকে বাধাগ্রস্ত করছে।

বিস্তারিত...

সেই ‘ধরার খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে নিজে মাটি কেটে এ খনন কার্যক্রম চালু করেন প্রধানমন্ত্রী। এ সময় সেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কাজে যোগ দেন সাধারণ মানুষ। এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে নিজের কার্যালয় থেকে ময়মনসিংহের ত্রিশালের পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী। দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে উদ্‌যাপিত হতে যাচ্ছে কবির ১২৭তম জন্মবার্ষিকী।

বিস্তারিত...

কাপাসিয়ায় ‘বাওরাইদ তরুণ প্রজন্ম’র সভাপতির স্বেচ্ছায় পদত্যাগ

গাজীপুরের কাপাসিয়ায় সামাজিক ও মানবিক সংগঠন ‘বাওরাইদ তরুণ প্রজন্ম’-এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর মোল্লাহ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। ব্যক্তিগত সমস্যা, শারীরিক অসুস্থতা ও দায়িত্ব পালনে ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি সংগঠনের পরিচালনা পর্ষদ ও উপদেষ্টা পরিষদের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে পৃথক দুর্ঘটনায় শিশু ও তরুণসহ ২ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি দুর্ঘটনায় পুকুরের পানিতে ডুবে এক শিশু এবং চলন্ত মাহেন্দ্র ট্রাক্টর থেকে ছিটকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। গত শুক্রবার জেলার রুহিয়া ও সদর থানা এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ সুরতহাল শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে ধর্ষককে গণপিটুনি, আইসিইউতে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। মুমূর্ষু অবস্থায় অভিযুক্ত যুবক হাসপাতালের আইসিইউতে আছে বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

চাঁদপুরে মেধাবি শিক্ষার্থীকে সংর্বধনা ও বৃত্তি প্রদান

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক ২০২৫ শিক্ষাবর্ষে চাঁদপুর শহরের আল-আমিন মডেল মাদ্রাসার ১৫৬ মেধাবি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।

বিস্তারিত...

ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহে দুস্থদের মাঝে চাল বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহে দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করেছে ঝিনাইদহ পৌরসভা। পৌরসভার উদ্যোগে ৪ হাজার ৬২৫ জন উপকারভোগীর মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

বিস্তারিত...

জয়পুরহাটে এনজিও কর্মী নিহত

জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মী নিহত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ৭টার দিকে জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

গাংনীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনীর করমদি গ্রামে শিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। শনিবার (২৩ মে) ভোরে পরিবারের সদস্যরা তাকে শোবার ঘর থেকে উদ্ধার করা হয়। নিহত শিমা খাতুন ঐ গ্রামের হযরত আলীর মেয়ে।

বিস্তারিত...

সোনালুর সৌন্দর্যে গ্রীষ্মের রুক্ষ প্রকৃতির নতুন রুপ

ষড়ঋতুর বাংলাদেশে বিভিন্ন ঋতুতে নানান রকম ফুল ফুটলেও গ্রীষ্মকালেও তার কমতি নেই।গ্রীষ্মের প্রচন্ড দাপদাহে প্রকৃতি যখন জীর্ণশীর্ণ আর রুক্ষতায় খিটখিটে হয়ে যায় তখনই প্রকৃতিকে নবরূপে সাজাতে সবুজ পাতার আড়াল থেকে উকি দিয়ে এক ঝাক হলুদ ফুলের পাপড়ি সম্বলিত সোনালু ফুল প্রকৃতিকে স্বাগত জানায়।

বিস্তারিত...

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩, বহু হতাহতের শঙ্কা

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ড্রাম ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩০ জন। তাদের সবাইকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের শঙ্কা রয়েছে।

বিস্তারিত...

দিনাজপুরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকালে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিস্তারিত...

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া ৩ কোটি টাকার টোল আদায়

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে দেশের মহাসড়কগুলোতে। সরকারি ছুটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত যমুনা সেতু এলাকায় যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ যানবাহন চলাচল করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে শিশুধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) বিকেলে বক্তাবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বিএনপি নেতাকর্মীদের থানা ঘেরাও, পাটোয়ারীকে পুলিশি প্রহরায় বের করা হলো

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাকে কেন্দ্র করে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। মামলার পর শুক্রবার রাতে ঝিনাইদহ সদর থানার সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলা’ প্রত্যাহারের দাবি জানান। পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪