পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বাগআঁচড়া সাতমাইল পশুহাটে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। দেশের দক্ষিণাঞ্চলের বৃহত্তম এই পশুহাটে প্রতিবারের মতো এবারও দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলোতে শেষ মুহূর্তে জমে উঠেছে কেনাবেচা। উপজেলার বাবলাতলা, মুনসুরাবাদ, বালিয়াহাটী, লোচনগঞ্জ ও মালিগ্রামসহ বিভিন্ন স্থায়ী হাটের পাশাপাশি কয়েকটি অস্থায়ী হাটেও ব্যাপক বেচাকেনা চলছে।
উৎসব এলেই নিত্যপণ্যের দাম বাড়ে—বাংলাদেশে দীর্ঘদিনের এই বাস্তবতার বিপরীতে এবার ভিন্ন এক উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে শুরু হয়েছে “ফেস্টিভ সেল” কর্মসূচি, যার মূল বার্তা—“দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের”।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ২১ নম্বর জামালখান ওয়ার্ডে মানবিক উদ্যোগ হিসেবে “ভালোবাসার ঈদ উপহার” বিতরণ করা হয়েছে। স্থানীয় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এই আয়োজন করেন চট্টগ্রাম নগরের সাবেক যুবদল নেতা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রুবেল বড়ুয়া।
ময়মনসিংহে রিখটার স্কেলে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।
সহকর্মী পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে, পরে তালাক এবং পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবল মিজানুর রহমান-এর বিরুদ্ধে। সোমবার (২৫ মে) শেরপুরের নালিতাবাড়ী থানায় ভুক্তভোগী তরুণী (২৩) লিখিত অভিযোগ দায়ের করেন।
হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে নির্জন বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে ভুক্তভোগী শিশুটিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল-এ পাঠান।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভাইরাল হওয়া এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে রাজসিক আয়োজনে বিদায় জানিয়েছে রাবেয়া এগ্রো ফার্ম। সোমবার (২৫ মে) সন্ধ্যায় মহিষটির ক্রেতা রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির পশুটি নিতে এলে লাল গালিচা সংবর্ধনার আয়োজন করা হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেছেন, চট্টগ্রামে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরকে আমরা রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র বানাতে দেব না। সন্ত্রাসীরা যত চেষ্টাই করুক, আমরা তা প্রতিহত করব।
চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নে ঝড়ের সময় সিএনজি চালিত অটোরিকশার ওপর গাছ পড়ে মো. হেলাল (৬০) নামে যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) বেলা ২টার দিকে হরিণা ফেরিঘাট-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের চান্দ্রা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে।
কুমিল্লার হোমনায় কোরবানির হাটে নিজের পালিত গরুর শিংয়ের গুঁতোয় আমেনা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার ঘাড়মোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু রামিসাসহ সকল শিশু-নারী ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জরুরী পরিস্থিতি ঘোষণা করে হাম নিয়ন্ত্রণের ব্যবস্থার দাবিতে ফেনী শহীদ মিনার চত্বরে সোমবার বিকেলে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়া শহরের এক চাইনিজ রেস্টুরেন্টে বগুড়া জেলার মাদরাসা পরীক্ষা কেন্দ্রের সচিব, অধ্যক্ষ, সুপারের সাথে মাদরাসা শিক্ষা বোর্ডের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো যাত্রায় দূরপাল্লার বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা এটিকে অতিরিক্ত ভাড়া বলতে নারাজ। তাদের দাবি, এটি ‘ঈদ বকশিস’।
ঝড়ের কবলে পড়ে চাঁদপুর লঞ্চঘাটে নোঙর করা একাধিক লঞ্চ, পন্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় ঘাটে ভিড়তে গিয়ে ঈগল-৭ নামে লঞ্চ কাত হয়ে পড়লে প্রায় ১০ যাত্রী আহত হয়। কয়েক ঘণ্টা ধরে ঘাটে ও লঞ্চে আটকা পড়ে থাকেন হাজারও যাত্রী।